ঢাকায় অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১৮ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীর তেজগাঁও থেকে অপহৃত শিশু আমিরা আবিদীন শিফাকে (৩) চার ঘন্টার মধ্যে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে অপহৃত শিশু শিফাকে উদ্ধার এবং অপহরণকারী আব্দুল আজিজ (২৬)কে গ্রেফতার করেছে র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আজিজের এক সহযোগী কৌশলে পালিয়ে গেছে।
র্যাব জানিয়েছে, অপহরণকারী আব্দুল আজিজ নীলফামারী জেলার ডিমলা থানার আবদার আলীর পুত্র।
র্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফজলুল হক অপহৃত শিশুকে উদ্ধারের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
ফজলুল হক জানান, সোমবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে আমিরা আবিদীন শিফা নামের ৩ বছর বছরের এক শিশু নিখোঁজ হয়। নিখোঁজের অল্প কিছুক্ষণের মধ্যেই শিফার মা আমিরা পারভিন পিংকীর কাছে এক ব্যক্তি মুঠো ফোনে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না পেলে শিশু শিফাকে হত্যার হুমকি দেয়।
ভিকটিমের মা পিংকীর অভিযোগের ভিত্তিতে র্যাব-২ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে শিশু আমিরা আবিদীন শিফাকে (৩) অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং অপহরণকারী আব্দুল আজিজ (২৬)কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অপহরণকারী আব্দুল আজিজ ভিকটিমের বাড়িতে পড়ানোর সুবাদে বাসায় আসা যাওয়া করত। ভিকটিমের পারিবারিক অর্থ সম্পত্তির বিষয়ে তথ্য সংগ্রহ করে ভিকটিমকে অপহরণ করে তার মায়ের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে শিফাকে অপহরণ করা হয়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করেন। এ মামলায় গ্রেফতারকৃত আব্দুল আজিজকে জিজ্ঞাবাদ শেষে পুলিশের কাছে হস্থান্তর করা হয়।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







