ঢাকায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে সম্মিলিত অংশগ্রহণ: নিশ্চিত করবে এসডিজি অর্জন’ শীর্ষক এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তিদের দিবস উপলক্ষ্যে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী অফিস, ইউএনডিপি, আইএলও, ইউএনওমেন, ইউনিসেফ, ইউএনএফপিএ, সাইটসেভার্স, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন সেমিনারটির আয়োজন করে।
প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মো. আক্তার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক প্রধান সমন্বয়কারী জুয়েনা আজিজ।
সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম সেমিনারের সভাপতিত্ব করেন। সেমিনারে মূল প্রবন্ধ যৌথভাবে উপস্থাপন করেন ইউএনডিপি-এর আমিনুল আরিফিন এবং সাইটসেভার্স-এর অয়ন দেবনাথ।
সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং ডিজ্যাবিলিটি এল্যায়েন্স অন এসডিজিস বাংলাদেশের আহ্বায়ক অমৃতা রেজিনা রোজারিও বলেন, প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই লক্ষ্যে সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগীদের একসঙ্গে আরও জোরালভাবে কাজ করা প্রয়োজন।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস, বাংলাদেশে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর টমো পটিয়ানন, ইউএনওমেন-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলী সিং, ইউনিসেফ-এর শিশু সুরক্ষা প্রধান নাতালি ম্যাকলে এবং ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক ভার্চুয়ালি যোগ দেন।
প্রতিবন্ধী ব্যক্তিরা এবং বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিরা মুক্ত ও বিষয়ভিত্তিক আলোচনার সেশনে প্রতিবন্ধিতা বিষয়ক কমিটির পুনরুজ্জীবিতকরণ, জাতীয় কর্মপরিকল্পনার জন্য বাজেট বরাদ্দ, প্রতিবন্ধিতা বিষয়ক নিয়োগ, প্রতিবন্ধিতা ভাতা বৃদ্ধি, সরকারের জবাবদিহিতাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


