ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৮:৪২:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ২২ নভেম্বর ২০২৪ শুক্রবার

ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল

ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আজ শুক্রবার ঢাকায় পৌঁছেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।

এবারের বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ।

আগামী বছর ভারতে বসতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য সিরিজের তিনটি ওয়ানডে বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য তাদের বাকি ছয় ম্যাচ (আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি) জিততে হবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে চায় টাইগ্রেসরা।

বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমাদের কিছু সুবিধা হলো, আমরা ঘরের মাঠ থেকে শুরু করছি। এই মুহূর্তে আমরা ছয় ম্যাচের সবগুলো নিয়ে ভাবছি না। আপাতত আয়ারল্যান্ড সিরিজেই নজর আমাদের। এই তিনটি ম্যাচের সবকটিই জিততে হবে আগে। এটাই আমাদের প্রথম টার্গেট।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে সিরিজের জন্য আমাদের প্রস্তুতি শুরু করেছি। ধারাবাহিকভাবে খেলছে নারীরা। এই সময়ে, উল্লেখযোগ্য উন্নতি করেছি আমরা। নারীরা এখন বেশ উচ্ছ্বসিত।’

সিরিজের তিনটি ওয়ানডে মিরপুরের ভেন্যুতে অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২৭, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সিলেটে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ৫, ৭ ও ৯ ডিসেম্বর।

বাংলাদেশ নারী দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আকতার মাগলা।

স্ট্যান্ড বাই : দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণনা।