ঢাকায় পানি ফোটাতে অপচয় ৩৩২ কোটি টাকার গ্যাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ওয়াসার পানি নিম্নমানের হওয়ায় ৯১ শতাংশ গ্রাহকই পানি ফুটিয়ে পান করেন। এই পানি ফোটাতে গিয়ে বছরে বাসাবাড়িতে ৩৬ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ঘনমিটার গ্যাস পুড়ছে। আর এতে জ্বালানি বাবদ ব্যয় হচ্ছে ৩৩২ কোটি ৩৭ লাখ টাকা।
বুধবার রাজধানীতে দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় এ তথ্য প্রকাশ করা হয়। ‘ঢাকা ওয়াসা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদনটি উম্মুক্ত করা হয়েছে।
এই প্রতিবেদন তৈরিতে টিআইবি ১০টি জোনের দুই হাজার ৭৬৮ জন ওয়াসার সংযোগ গ্রহণকারীর কাছ তথ্য সংগ্রহ করে। সেখানে ২০ দশমিক ৬ শতাংশ গ্রাহক বছরে সবসময় পানি সরবরাহে ঘাটতির কথা বলেছে।
গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির গবেষক শহিদুল ইসলাম ও শাহনূর রহমান। এই গবেষণার জন্য টিআইবি একটি জরিপ করে। এতে সেবার মান, দুর্নীতি, গ্রাহক সন্তুষ্টি ও অসন্তুষ্টি, অনিয়ম, সীমাবদ্ধতাসহ চ্যালেঞ্জ ইত্যাদি বিষয় নিয়ে তথ্য তুলে ধরা হয়েছে গবেষণা প্রতিবেদনে।
টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এশিয়ার কোনও দেশে পানি ফুটিয়ে পান করে না। ঢাকা ওয়াসাকে এই বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে দেখা দরকার।
চাহিদা অনুযায়ী পানি পায় না এমন হার বস্তি এলাকায় সবচেয়ে বেশি। সেখানে ৭১ দশমিক ৯ শতাংশ চাহিদা অনুযায়ী পানি পায় না। আবাসিক এলাকায় ৪৫ দশমিক ৮ শতাংশ, বাণিজ্যিক এলাকায় ৩৪দশমিক ৯ শতাংশ ও শিল্প এলাকায় ১৯ শতাংশ চাহিদা অনুযায়ী পানি পান না। সার্বিক সেবাগ্রহীতাদের ৪৪ দশমিক ৮ শতাংশ চাহিদা অনুযায়ী পানি পায় না বলে টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ওয়াসার অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, সেবাগ্রহীতাদের ৮৬ দশমিক ২ ভাগ ওয়াসার কর্মচারী এবং ১৫ দশমিক ৮ ভাগ দালালকে ঘুষ দিয়ে থাকে। এর মধ্যে পানির সংযোগ দেয়ার ক্ষেত্রে ২০০ থেকে ৩০,০০০ টাকা, পয়ঃলাইনের প্রতিবন্ধকতা অপসারণ করার জন্য ৩০০ থেকে ৪,৫০০ টাকা, গাড়িতে করে জরুরি পানি সরবরাহ করতে ২০০ থেকে ১,৫০০ টাকা, মিটার ক্রয় বা পরিবর্তন করার জন্য ১,০০০ থেকে ১,৫০০০ টাকা, মিটার রিডিং ও বিল সংক্রান্ত বিষয় নিয়ে ৫০ থেকে ৩,০০০ টাকা এবং গভীর নলকূপ স্থাপন করতে এক লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত ঘুষ নেয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াসার চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করা হয়। এছাড়া বিশেষ সময়ে বোর্ডের সিদ্ধান্ত উপেক্ষিত হয়। নিয়মবহির্ভূতভাবে পদায়ন ও বদলিতে সংস্থাটির অনিয়ম আছে। কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দেয়ার ক্ষেত্রেও একই অবস্থা। এছাড়া প্রশাসনিক কাজের ক্ষেত্রে সিবিএ’র অযাচিত হস্তক্ষেপ আছে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গ্রাহক সেবায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে টিআইবি জানিয়েছে, সেবাগ্রহীতাদের (জুলাই-২০১৭-জুন ২০১৮ সময়কালে) ২৬ দশমিক ৯ ভাগ পানি ও পয়ঃনিষ্কাশন সেবায় ঢাকায় ওয়াসার সাথে সরাসরি করলেও ৬১ দশমিক ৯ ভাগ অনিয়ম ও দুর্নীতির শিকার।
প্রতিবেদনের সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, ঢাকা ওয়াসার ভিশন ও মিশন অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে ক্রমবর্ধমান জনসংখ্যার পানির চাহিদা পূরণ করার জন্য টেকসই ও পরিবেশবান্ধব পানির উৎপাদন এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিতে ওয়াসার সক্ষমতা ও উদ্যোগের ঘাটতি আছে। পানি ও পয়ঃনিষ্কাশন সেবার নিম্নমান এবং সেবা সম্পর্কে প্রায় এক থেকে তৃতীয়াংশের বেশি সেবাগ্রহীতা অসন্তুষ্ট।
এই সময়ে অনুষ্ঠানে টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বক্তব্য দেন।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





