ঢাবি ভর্তি পরীক্ষায় ২ লাখের বেশি আবেদন, বাকি আরও চারদিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ৬ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া। আগামী ১০ মে পর্যন্ত ভর্তি সংক্রান্ত ঢাবির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। সে হিসাবে আবেদন করা যাবে আর মাত্র চারদিন।
গত ২০ এপ্রিল বিকেল তিনটা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত আবেদন পড়েছে দুই লাখ ১১ হাজার। এর মধ্যে ‘ক’ ইউনিটে আবেদন পড়েছে প্রায় ৯১ হাজার, ‘খ’ ইউনিটে ৪১ হাজারের বেশি, ‘গ’ ইউনিটে প্রায় ২২ হাজার, ‘ঘ’ ইউনিটে প্রায় ৫২ হাজার এবং ‘চ’ ইউনিটে এখন পর্যন্ত আবেদন পড়েছে চার হাজারের বেশি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান শুক্রবার (৬ মে) এসব তথ্য জানিয়েছেন।
অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, গত ২০ এপ্রিল থেকে কোনো ঝামেলাবিহীন আবেদন করতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ঈদের ছুটিতে হেল্প লাইন লিমিটেড করা হলেও ভর্তিচ্ছুরা আবেদন করতে পারছেন। এখন পর্যন্ত প্রায় ২ লাখ ১১ হাজার আবেদন পড়েছে। আশা করছি যথাসময়ে (১০ মে) এই ভর্তি আবেদন প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পারব।
বিশ্ববিদ্যালয় প্রদত্ত ভর্তি যোগ্যতা ও এইসএসসি ২০২১-এর ফলাফলের আলোকে এবার ক-ইউনিটে ২ লাখ ১১ হাজার ৬৮০ জন, খ-ইউনিটে ৩ লাখ ৪৮ হাজার ৭১৩ জন, গ-ইউনিটে ১ লাখ ৯৪ হাজার ৬২০ জন, ঘ-ইউনিটে ৫ লাখ ৭ হাজার ৫২৭ জন ও চ-ইউনিটে ১০ লাখ ৬ হাজার ১৪১ জন আবেদন করার সুযোগ পাবেন।
অনলাইনে আবেদন শেষে চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী) যেকোনো শাখায় ১০ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে টাকা জমা দিতে হবে। এবার প্রতি ইউনিটের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও সাতটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি যোগ্যতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ মোট ন্যূনতম ৮.০ থাকতে হবে। এছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জিপিএ আলাদাভাবে ৩.৫ থাকতে হবে। একইভাবে মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে। এছাড়া ‘চ’ ইউনিটের পরীক্ষায় উভয় জিপিএ মিলিয়ে ৬.৫ এবং আলাদাভাবে ৩.০ থাকতে হবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


