ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৫:২৩:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ, অকৃতকার্য ৯৬.৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। অকৃতকার্য হয়েছেন ৯৬ দশমিক শূন্য ৯ শতাংশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এবার এই ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে পাস করেছেন ২৪১ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬ হাজার ১৫৬ জন। যা মোট শিক্ষার্থীর ১ দশমিক ৮৫ শতাংশ। বাকি ৯৬ দশমিক শূন্য ৯ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।