ঢাবির চলচ্চিত্র উৎসবে জমা পড়েছে ১৬৭১ চলচ্চিত্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
প্রতীকী ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) উদ্যোগে আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ১৫তম আসর। অনুষ্ঠানের মূল পর্ব আগামী ৬-৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হবে।
এবারের আসরে ১৬টি দেশের নির্মাতাগণ এক হাজার ৬৭১টি চলচ্চিত্র নিয়ে অংশগ্রহণ করছেন। এতে বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতা করেছে।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়কে গুরুত্ব দিয়ে এবারের আসরে নতুন সংযোজন ‘ওয়ান আর্থ শটফিল্ম’ নামে এক নতুন সাবমিশন ক্যাটাগরি। বর্তমান সময়ের অন্যতম বৈশ্বিক চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই ক্যাটাগরি যুক্ত হয়েছে।
মূল পর্বে নির্বাচিত সেরা ২০০টি চলচ্চিত্র দেশের ১০টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রদর্শিত হবে। এছাড়াও বসুন্ধরা সিটি কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে নির্বাচিত সেরা চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনী আয়োজিত হবে বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি তীর্থ প্রতিম দাস বলেন, এবারের আসরের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় তরুণদের ভাবনা ও সচেতনতার বার্তা আরও জোরালোভাবে উপস্থাপন করা। আশা করি, এ উৎসবের সহযোগিতায় আমরা আমাদের এই লক্ষ্যে পৌঁছাতে সফল হব।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়গামী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদান এবং তাদের চিন্তা-চেতনা ও দৃষ্টিভঙ্গি বিশ্বমঞ্চে তুলে ধরার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০০৭ সাল থেকে প্রতি বছর আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব আয়োজন করে আসছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










