ঢাবির স্টাফ কোয়ার্টারে মিলল গৃহবধূর মরদেহ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ৪ আগস্ট ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহিদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টার থেকে সুখি আক্তার (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামী ঢাবির গ্রন্থাগারের অফিস সহায়ক ঝন্টু মৃধার দাবি, সুখি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুখি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল এলাকার শানু হাওলাদারের মেয়ে।
হাসপাতালে তার স্বামী ঝন্টু মৃধা জানান, ২০১৬ সাল থেকে তারা শহিদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারে টিনশেড ঘরে থাকেন। পাঁচ মাস আগে তাদের জমজ ছেলে সন্তান হয়। তবে জন্মের ৫-৬ দিন পর এক সন্তান মারা যায়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন সুখি। হতাশাগ্রস্ত সুখিকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছিল।
তিনি বলেন, আজ সকাল ৬টার দিকে তিনি ঘুম থেকে উঠলে সুখি তাকে বলেন তার শরীর খারাপ লাগছে। দোকান থেকে তার জন্য খাবার স্যালাইন আনতে। তখন তিনি তার কথামতো দোকানে যান খাবার স্যালাইন আনতে। স্যালাইন কিনে বাসায় ফিরে দেখেন ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছেন সুখি। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে সেখান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার






