তথ্য অধিকার আইন বিষয়ে নারী সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হবে : ইনু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্য অধিকার আইনের প্রয়োগ সংক্রান্ত বিষয়ে নারী সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ পরিচালনার ব্যবস্থা করা হবে।
সফররত যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের ‘গ্লোবাল একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের’ ডিরেক্টর লরা নিউম্যান আজ সোমবার বিকেলে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে তার দপ্তরে সাক্ষাত করতে গেলে এক বৈঠকে তিনি একথা বলেন।
হাসানুল হক ইনু এ সময় বাংলাদেশে তথ্য অধিকার আইনের প্রয়োগ এবং এ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণের নানাদিক তুলে ধরেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সেইসাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন কর্মসূচির আওতায় সকল সরকারি দপ্তরের তথ্য ওয়েবসাইটে সন্নিবেশিত করা হয়েছে।’
লরা নিউম্যান তথ্যের অবাধ প্রবাহের বিষয়ে সরকারের আন্তরিকতার ভূয়সী প্রশংসার পাশাপাশি তথ্য জানার ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠায় সরকার সফল হবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশে কার্টার সেন্টারের চীফ অব পার্টি সুমনা মাহমুদ এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




