তরমুজের কেজি ১০ টাকা, তবুও ক্রেতা নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৬ পিএম, ১৩ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সাতক্ষীরায় পাইকারি বাজারে প্রতি মণ তরমুজ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। দোকানে প্রতি কেজি তরমুজ ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ১০ দিন আগেও প্রতি কেজি তরমুজ বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়।
সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের পাইকারি সবজি বিক্রেতা মেসার্স ফাহিমা সবজি ভান্ডারের মালিক ওমর ফারুক। তিনি তরমুজ নিয়ে এখন বিপাকে পড়েছেন। দাম কম থাকলেও ক্রেতা পাচ্ছেন না এই ব্যবসায়ী।
পাইকারি সবজি ব্যবসায়ী ওমর ফারুক বলেন, এখন প্রতি মণ তরমুজ বিক্রি করছি ২০০-৩৫০ টাকায়। দাম অনেক কম। তবে ক্রেতা না থাকায় তরমুজ পচে যাচ্ছে, ফেলে দিতে হচ্ছে।
সুলতানপুর বড় বাজারের খুচরা তরমুজ ব্যবসায়ী মেসার্স সরদার ইন্টারন্যাশনালের মালিক বাচ্চু মোড়ল জানান, প্রতি কেজি তরমুজ বিক্রি করছি ১০ টাকা। ডাকলেও এখন তরমুজের ক্রেতা পাওয়া যাচ্ছে না। দাম শুনে চলে যাচ্ছেন ক্রেতারা।
আরেক খুচরা তরমুজ বিক্রেতা হাবিবুর রহমান বলেন, আগে প্রতি কেজি তরমুজ বিক্রি করেছি ৫০-৬০ টাকা। দিনে কমপক্ষে ৫ মণ তরমুজ বিক্রি হতো। এখন প্রতি কেজি ছোট সাইজের ১০ টাকা, বড় সাইজের ১৫ টাকা বিক্রি করছি। দাম কম তবুও দিনে এক মণ তরমুজও বিক্রি হচ্ছে না। ক্রেতা নেই।
একইভাবে বাজারের তরমুজ বিক্রেতা আনসার আলী বলেন, খুব লোকসানে পড়ে গেছি। হঠাৎ তরমুজের বাজারে ধস নেমেছে। দাম পড়ে গেছে। বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। আগে দাম বেশি থাকলেও ক্রেতা ছিল। কিন্তু এখন দাম কম, তবে ক্রেতা সংকট।
সাতক্ষীরা বড় বাজারের কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, ১০-১৫ দিন আগে প্রতিদিন ৫-৬ ট্রাক তরমুজ বিক্রি হয়েছে। দামও ছিল বেশি। এখন দাম কম। এ বছর তরমুজের ফলন বেশি হওয়ায় বাজারে সরবরাহ বেশি। বর্তমানে বাজারে আম আসায় তরমুজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন ক্রেতারা। সে কারণ দামও পড়ে গেছে।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ্ বলেন, কয়েক দিন আগেও রমজান মাসে তরমুজের অনেক চাহিদা ছিল। চাহিদা বেশি থাকা ও বাজারে সরবরাহ কম থাকার কারণে দামও ছিল বেশি। বর্তমানে বাজারে আম উঠেছে। সে কারণে তরমুজের ক্রেতা সংকট দেখা দিয়েছে। এছাড়াও ফলন খুব বেশি হওয়ায় শেষ মুহূর্তে বাজারে এখন তরমুজের সরবরাহ বেশি। সরবরাহ বেশি থাকায় মূল্য কমে গেছে। বর্তমানে পাইকারি ও খুচরা বাজারে ৫ টাকা থেকে সর্বোচ্চ ১৬ টাকায় বিক্রি হচ্ছে তরমুজ।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও










