তরুণদের কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন সরকারে থাকার সুযোগে সব খাতে উন্নয়ন করা সম্ভব হচ্ছে। দেশের উন্নয়ন আর তরুণদের কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার বাংলাদেশ মেরিন একাডেমির ৫৫তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন সরকারপ্রধান।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুকন্যা বলেন, আমরা দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বিশাল সমুদ্রসীমা অর্জন ও নদীমাতৃক এ দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে এনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌপথে চলাচল আরও সচল ও সুষ্ঠু করার লক্ষ্যেই আমরা কাজ করছি। সে কারণেই আমরা এই মেরিটাইম একাডেমিগুলো প্রতিষ্ঠা করেছি। এর ফলে আমাদের ছেলে-মেয়েদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এর ফলে একদিকে যেমন তারা নিজেরা ও পরিবারকে স্বাবলম্বী করতে পারছে, তেমনি দেশে-বিদেশে কাজ করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকেও স্বাবলম্বী করছে।
মেরিন একাডেমিতে উচ্চমানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সমুদ্রপথেই অধিকাংশ পণ্য পরিবহন হয়। সারাবিশ্বের অর্থনীতিতে এ পণ্য পরিবহনের গুরুত্ব অনেক। জাহাজ চলাচলে উচ্চ শিক্ষার জন্য বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। বিশ্বে মর্যাদা নিয়ে চলতে হলে শিক্ষা-প্রশিক্ষণ দরকার।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষা ও প্রশিক্ষণ একসঙ্গে অর্জন করতে হবে বলেও উল্লেখ করেন সরকারপ্রধান।
বঙ্গবন্ধু বেঁচে থাকলে বহু আগেই উন্নত সমৃদ্ধ হতো বাংলাদেশ এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি বলে এবং দীর্ঘদিন সরকারে থাকার সুযোগ পেয়েছি বলে আজকে প্রতিটি ক্ষেত্রে আমরা এগিয়ে গিয়েছি। এমনকি এই করোনাকালীন আমরা আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে পেরেছি। বিশ্বে অনেক উন্নত দেশের আগে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করতে পেরেছি।
অনুষ্ঠানে করোনার সংক্রমণ থেকে বাঁচতে টিকা গ্রহণ করলেও সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











