ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১২:২৬:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী, জনজীবন অতিষ্ঠ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। দ্বিতীয় দিনের মতো রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। বুধবার (১৯ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। যা ৪২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।

মৃদু থেকে তীব্র তাপপ্রব্রাহ বইছে সারাদেশে। জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই গরমে বৃদ্ধ ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।

এদিকে, রাজশাহীতে বৃষ্টির প্রার্থনায় বিশেষ নামাজও আদায় করেছেন মুসল্লিরা। বুধবার সকালে তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে ইস্তেখারা নামাজ আদায় করা হয়। জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে অংশ নেন আড়াই শতাধিক মুসল্লি।

জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন হামিদী নামাজের ইমামতি করেন। পরে সম্মিলিত মোনাজাত করা হয়।

বৃষ্টি চেয়ে নামাজ পড়েছেন খুলনাবাসীও। নগরীর শহিদ হাদিস পার্কে দুই শতাধিক মুসল্লি নামাজে অংশ নেন। নামাজ শেষে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার রহমত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া, ফরিদপুরে বৃষ্টি চেয়ে নামাজ ও বিশেষ দোয়া করেছেন মুসল্লিরা। এতে কয়েকশ মুসল্লি অংশ নেন।