তামিম-শান্ত-জ্যোতিদের কণ্ঠে `জাস্টিস ফর রামিসা`
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৯ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর সাত বছরের শিশুকে হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন ক্রিকেট অঙ্গনের তারকারা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভেরিফায়েড পেইজে পোস্ট করেছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ আরও অনেকেই।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ভুক্তভোগী শিশুর গ্রাফিকস ছবি পোস্ট করেছেন তামিম। পোস্টে তামিম লিখেছেন, ‘রামিসা হত্যার বিচার চাই।’
ভুক্তভোগী শিশুর স্কেচ ছবি পোস্ট করে শান্ত লিখেছেন, ‘আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে, ভয় যেন না পায় এবং স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো রামিসার জীবন যেন এভাবে থেমে না যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করু। আর দোষীদের এমন শাস্তি হোক, যা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকে।’
রামিসা হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। তিনি লিখেছেন, ‘আজ সকালে খবরটা শুনে স্তব্ধ হয়ে গেছি। ছোট্ট রামিসার নিরাপত্তা, ভালোবাসা আর আশ্রয় পাওয়ার কথা ছিল। এমন ভয়ানক নিষ্ঠুরতা আর নয়। এই নিষ্পাপ শিশুর জন্য দ্রুত ও সঠিক বিচার জোরালোভাবে দাবি করছি। কোনো পরিবার যেন কখনও এমন অসহনীয় কষ্ট ও ট্র্যাজেডির মধ্য দিয়ে না যায়।’
সাত বছরের শিশু হত্যার বিচার চেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও। এক পোস্টে লিটন লিখেন, ‘কন্যাসন্তানের বাবা হিসেবে খবরটি শোনা অত্যন্ত উদ্বেগজনক এবং মর্মান্তক। এ ধরনের ঘটনা কোন সমাজেই সহ্য করা যায় না। আমাদের সন্তানদের জন্য এমন একটি নিরাপদ পৃথিবী প্রয়োজন, যেখানে তারা ভয় ছাড়া বড় হতে পারে। যেকোনো অন্যায়ের সঠিক বিচার হওয়া প্রয়োজন। রামিসার ক্ষেত্রেও দ্রুত বিচার হতে হবে। আমরা যখন রামিসার জন্য সমস্বরে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি, তখন স্পষ্টভাবে বলি, এই ধরনের অপরাধে কঠোর শাস্তি প্রাপ্য। আমরা আর কখনও এমন কোনো ট্র্যাজেডি আর দেখতে চাই না।’
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে জ্যোতি লিখেছেন, ‘ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনও ফুটবে ন। রামিসা হত্যার বিচার চাই। জাস্টিস ফর রামিসা।’
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক







