ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১২:১৮:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী

তারকাদের বিরুদ্ধে টাকা দিয়ে ফলোয়ার বাড়ানোর অভিযোগ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ পিএম, ১১ আগস্ট ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

‘গেন্দা ফুল’ গানে মূল স্রষ্টার প্রতি প্রথমে কৃতজ্ঞতা স্বীকার না করলেও পরে তোপের মুখে রতন কাহারের সেই গানে নাম উল্লেখ এবং শিল্পীকে ৫ লাখ রুপি দেন ভারতীয় র‍্যাপার বাদশা।এই শিল্পীর দ্বিতীয় মিউজিক অ্যালবাম ‘পাগল হ্যায়’ মুক্তির পর আবারও বিতর্কে পড়েছেন। ভারতীয় গণমাধ্যম জি-নিউজের খবরে বলা হয়, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী গানটির ৭.২ কোটি ভিউ পেতেই ৭২ লাখ রুপি খরচ করেছেন বাদশা।

এই অভিযোগের প্রেক্ষিতে বাদশাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। বাদশাকে জিজ্ঞাসাবাদের পর নন্দকুমার ঠাকুর ডেপুটি কমিশনার অব পুলিশ জানান, গায়ক স্বীকার করেছেন যে তিনি ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক ভিউ বাড়িয়ে বিশ্ব রেকর্ড করতে চেয়েছিলেন। সেকারণেই তিনি নির্দিষ্ট কোম্পানিকে ৭২ লাখ রুপি দেন। তিনি মার্কিন গায়িকা টেইলর সুইফট ও কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর রেকর্ড ভাঙতে চেয়েছিলেন।

এর আগে শনিবার একটি বিবৃতি দিয়ে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভিউ কেনার অভিযোগ অস্বীকার করেছিলেন বাদশা।

বাদশা একাই নন সম্প্রতি টাকা দিয়ে ফলোয়ার বাড়ানোর অভিযোগ উঠেছে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, বিরাট কোহলিদের বিরুদ্ধেও। এই মামলায় তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

-জেডসি