ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১২:০৬:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

তারানা হালিমকে প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

আপডেট: ০১:৫৮ পিএম, ২১ জুলাই ২০১৫ মঙ্গলবার

52262e5f440fd-Untitled-14স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জোটের গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীকে আজ গোপালগঞ্জ সার্কিট হাউজে জোটের পক্ষ থেকে স্বাগত জানিয়ে এ অভিনন্দন জানানো হয়। জেলা শাখার সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক রতন বালার নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন। জোটের জেলা শাখার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ২১.০৭.২০১৫