তালাক চেয়ে অভিনেত্রী নুসরাতকে নোটিশ পাঠালেন নিখিল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ওপার বাংলার জনপ্রিয় সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে তার ব্যবসায়ী স্বামী নিখিল জৈনের সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছিল না। কয়েক মাস ধরে তারা আলাদা থাকছিলেন। নুসরাত দেদারসে মেলামেশা করছিলেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে। সঙ্গত কারণেই গুঞ্জন উঠেছিল, ভেঙে যেতে পারে নায়িকার সংসার।
অবশেষে হলোও তাই। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবর, নুসরাতকে তালাকের নোটিশ পাঠিয়েছেন তার স্বামী নিখিল জৈন। সোমবার আইনজীবীর মাধ্যমে ওই নোটিশ পাঠান তিনি। নিখিল জানান, এই বিষয়ে তিনি এখনই কিছু বলতে চান না। যা বলার পরে বলবেন। অন্যদিকে, নুসরাতও এ ব্যাপারে এখনও কিছু বলেননি।
এদিকে, এখনও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরাত। নিখিল তাতে কোনো দিন বাধা দেননি। যশের সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে আজমীর শরীফে ছুটি কাটাতে যাওয়া- কোনো কিছু নিয়েই মুখ খোলেননি নিখিল। এমনকী সোশ্যাল মিডিয়ায়ও নুসরাত-বিরোধী কোনো পোস্ট দেখা যায়নি।
বরং ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসের দিনে আকারে ইঙ্গিতে বলেছিলেন, নুসরাত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কদিন না যেতেই পাঠালেন তালাকের নোটিশ। মনে করা হচ্ছে, বিচ্ছেদের পর নুসরাত মোটা টাকা খোরপোষ দাবি করবেন। কারণ তার অতীতের সম্পর্কেও একই রকম ইতিহাস জানা যায়।
তবে ইনস্টাগ্রাম বলছে, নুসরাতের সঙ্গে সম্পর্কের তিক্ততা থাকলেও তার বোন নুজহাত জাহানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন নিখিল। তাহলে কি এই বিচ্ছেদ আরও গাঢ় করবে নুসরাত ও যশের সম্পর্কও? যশের সঙ্গেই কি নতুন অধ্যায় শুরু হবে নুসরাতের? সেটা দেখার জন্যই এখন অপেক্ষা।
২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে পাম অ্যাভিনিউয়ের ইডেন ইম্পেরিয়ালে কলকাতার সফল ব্যবসায়ী নিখিল জৈনের গলায় মালা পরান অভিনেত্রী নুসরাত জাহান। তাদের সেই বিয়েতে উপস্থিত ছিল শুধু দুই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও কাছের কয়েকজন বন্ধু।
-জেডসি
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’






