ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৭:৩৩:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

তালেবান দেখে গর্জে উঠি, হিন্দুত্ববাদী সন্ত্রাসে চুপ: স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ এএম, ২০ আগস্ট ২০২১ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

হিন্দুত্ববাদীদের ‘সন্ত্রাসবাদী’ বলে আখ্যা! সঙ্গে হিন্দুত্ববাদের সঙ্গে তালেবানি কর্মকাণ্ডের তুলনা করার অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের বিরুদ্ধে। ইতোমধ্যে তাকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন নেটিজেনরা। যা এই মুহূর্তে সোশ্যাল সাইটে ট্রেন্ডিং।

এ সপ্তাহের শুরু থেকেই আফগান নারীদের সমর্থনে কথা বলছে বলিউড। অনুরাগ কাশ্যপ, ফারহান আখতার থেকে শুরু করে রিচা চাড্ডা, রিয়া চক্রবর্তীসহ আরও অনেকে আছেন এই তালিকায়।

তারই মধ্যে গত মঙ্গলবার একই বিষয়ে টুইট করেন স্বরা ভাস্কর। তার সেই টুইট নিয়েই যত শোরগোল। কিন্তু ঠিক কী লিখেছেন স্বরা?

অভিনেত্রী লেখেন, ‘হিন্দুত্ববাদী সন্ত্রাসের সমালোচনা করি না আমরা। তবে তালেবানি সন্ত্রাস দেখে সকলেই হতবাক ও বিধ্বস্ত হতে পারি। তালেবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি। কিন্তু হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় আমরা চোখ বুজে থাকি। আমাদের মূল্যবোধ কোনো নির্দিষ্ট সন্ত্রাসের উপর নির্ভর করে তৈরি করা উচিত নয়।’

পরে কিছুটা সংশোধন করে স্বরা আবার লেখেন, ‘আমাকে আবার লিখতে দিন! #তালিবান যোগ্য নয়, আমেরিকান সাম্রাজ্যবাদও অন্যের। তারও সমালোচনা হওয়া উচিত। কিন্তু তালেবান নান্দনিকতার যোগ্য নয়। তাদের অনেক খারাপ এবং অন্যায়কে সামনে আনুন!

স্বরা ভাস্করের এই টুইট সামনে আসতেই বেজায় চটে যান বহু নেটিজেন। অভিনেত্রীর গ্রেপ্তারের দাবিতে সরব হন তারা। সোশ্যালে #এরেস্ট স্বরা ভাস্কর ট্রেন্ড করতে শুরু করে। এর আগেও একাধিক বার নানা ইস্যুতে মন্তব্য করে বিপাকে পড়েন স্বরা।

-জেডসি