তিন দিনের মধ্যে পরীমণির ‘পাফ ড্যাডি’ বন্ধের নোটিশ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
চিত্রনায়িকা পরীমণি অভিনীত সিনেমা ‘পাফ ড্যাডি’ ওটিটিতে মুক্তি পায় গত ৭ সেপ্টেম্বর। এরই মধ্যে সিরিজটি প্রচার, সম্প্রচার ও প্রদর্শন তিন দিনের মধ্যে বন্ধ করার জন্য ওই নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। ওয়েব সিরিজটি বেশ কয়েক দিন ধরে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে সম্প্রচার হচ্ছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) ই-মেইলের মাধ্যমে ও ডাকযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের কাছে নোটিশটি পাঠানো হয়েছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ওই আইনজীবী।
আইনি নোটিশে বলা হয়, সুনির্দিষ্ট নীতিমালা না থাকার সুযোগে কৌশলে পরবর্তী প্রজন্মের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে তাদের বিপথে নেওয়ার উদ্দেশ্যে এবং সহজে অর্থ উপার্জনের জন্য একটি মহল ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করছে। সম্প্রতি এই প্ল্যাটফর্মে বেশ কিছু অশ্লীল ওয়েব ফিল্ম প্রকাশ হয়েছে। এসব প্ল্যাটফর্মের প্রায় সব সিনেমাতেই কমবেশি যৌন সুড়সুড়ির দৃশ্য রয়েছে। তা ছাড়া দেশি সংস্কৃতিবিরোধী গল্প ও দৃশ্যও দেখানো হয়।
আরও বলা হয়েছে, পাফ ড্যাডি ফিল্মে কোনো পজিটিভ মেসেজ নেই। প্রদর্শিত বিষয়গুলোর মধ্যে অন্যতম নেতিবাচক বার্তা হলো—বিবাহবহির্ভূত সম্পর্ককে প্রমোট করা, বিয়েতে অনুৎসাহিত করা, আধ্যাত্মিক মণীষীর চরিত্রকে অত্যন্ত বাজেভাবে হরণ করা এবং যৌন সুড়সুড়ির দৃশ্য উপস্থাপন করা, যা নতুন প্রজন্মের জন্য অশনিসংকেত।
সাংবাদিকদের আইনজীবী জয়নাল আবেদিন মাযহারী বলেন, দায়িত্ববোধ থেকে এটি করেছি। আমাদের সন্তানরা কী দেখছে? এসব নিয়ে কথা না বললে এগুলো অব্যাহত থাকবে। আমরা চাই, সিনেমা নির্মাণ কর্তৃপক্ষ নিয়মনীতির আওতায় সুস্থ ধারার ফিল্ম আনুক। আমাদের সন্তানরা যেন ওসব সিনেমা দেখে কিছু শেখে। এসব ছবিতে কী শেখার আছে। আমি আশাবাদী, কর্তৃপক্ষ বিষয়টি দেখে এসব বন্ধ করবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










