ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২৩:৩৮:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

তিন দেশে নিষিদ্ধ সালমানের ‘টাইগার ৩’

বিনোদন ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১০ নভেম্বর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আর মাত্র কয়েকদিনের দূরত্বে সালমান খানের ‘টাইগার ৩’ ছবিটি। অনুরাগীদের তর সইছে না। প্রেক্ষাগৃহের মালিকরাও সিদ্ধান্ত নিয়েছেন ২৪ ঘণ্টা চলবে ছবিটি। এরইমধ্যে এলো মন খারা[প করা খবর। তিনটি মুসলিম দেশে নিষিদ্ধ করা হয়েছে ‘টাইগার ৩’। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ওমান, কুয়েত ও কাতারে নিষিদ্ধ করা হয়েছে ‘টাইগার ৩’। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘টাইগার ৩’ ছবির বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে এই তিন দেশের। তাদের দাবি, এই ধরনের দৃশ্য় দেশের সংস্কৃতিকে আঘাত করবে।

সূত্র বলছে, বিশেষ করে ক্য়াটরিনার তোয়ালে পরা অ্য়াকশন দৃশ্য় নিয়েই আপত্তি। এছাড়া ছবিতে যেভাবে হিংসা দেখানো হয়েছে তা নিয়েও আপত্তি রয়েছে এই তিন দেশের।

অগ্রীম বুকিংয়ে ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছে ‘টাইগার ৩’। এই ছবি দিয়েই যে ফের পুরনো ঝাঁজে ফিরতে চলেছেন ভাইজান, তা অগ্রীম বুকিংয়ের গ্রাফ দেখে ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন সিনে বাণিজ্য বিশ্লেষকরা। মুক্তির আগেই কয়েক কোটি টাকা ঢুকেছে সলমনের পকেটে।

আগামী ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘টাইগার-৩’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি। এটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন মনীশ শর্মা।