তিন বছর আগেই বিয়ে করেছেন মোনালি!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ১২ জুন ২০২০ শুক্রবার
স্বামী মাইক রিজতের সঙ্গে মোনালি।
তিন বছর আগেই নাকি বিয়ে হয়ে গিয়েছে মোনালি ঠাকুরের! স্বামী মাইক রিজতে সুইজারল্যান্ডের বাসিন্দা। তার সঙ্গেই চুটিয়ে প্রেম চলছিল ‘মোহ মোহ কে ধাগে’ গায়িকার। তাকেই বিয়ে করেছেন ২০১৭ সালে।
করোনা মহামারির আগে সেখানেই ছিলেন মোনালি। লকডাউন জারি হতে আটকে পড়েন গায়িকা। সেখান থেকে ইদানীং একাধিক ভিডিওবার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কিন্তু বিয়ের খবর চেপে গেছেন বেমালুম!
আরও গল্প আছে। মোনালির প্রেমিক কাম স্বামী সুইজারল্যান্ডের এক হোটেল মালিক। বিদেশে বেড়াতে গিয়ে আলাপ দু’জনের। এক দেখাতেই কুপোকাত সমাইক-মোনালি।
মোনালির কথায় ‘আমাদের প্রথম আলাপ এক গাছের নিচে। দেখাসাক্ষাৎ হত। কিন্তু পাকাপাকি তখনও কিছুই বলে ওঠা হয়নি কারও। ২০১৬-র ডিসেম্বর। জাঁকিয়ে শীতের সঙ্গে উৎসবের মরশুম। আলোয়, আনন্দে ঝলমল করছে সুইজারল্যান্ড। সেই সময় সেই গাছের নিচে দাঁড়িয়ে মাইক প্রোপোজ করে। আর না বলতে পারি?’
সেই শুরু। তার পর থেকে কাজের থেকে ছুটি মিললে প্রায়ই মোনালি উড়ে যেতেন সুইজারল্যান্ডে।
করোনা আবহে প্রথম যখন সুইজারল্যান্ডে আটকে পড়ার কথা জানান ভিডিও বার্তায়, তখনই তিনি বলেছিলেন, বছরের অর্ধেক সময় থাকেন ভারতে, বাকিটা সময়টা সুইজারল্যান্ডে। কারণ, সেখানে তার পরিবার রয়েছে। কথাটা অনুরাগীদের কানে বাজলেও কেউ চিন্তা করে উঠতে পারেননি, তিন বছর আগে ‘যুগল’ থেকে ‘দম্পতি’ হয়েছেন তারা!
ঝুলি থেকে বেড়াল বেরোনর পর বিয়ের কথা আর অস্বীকার করেননি মোনালি। জানিয়েছেন, খুব সাধাসিধে ভাবে সাতপাক ঘুরেছেন। সংবাদমাধ্যম, সোশ্যাল, কোথাওই জানাননি। যত নষ্টের গোড়া আঙুলের আংটি! ওটা দেখেই শুরু গুঞ্জনের।
মোনালির কথায়, তারা অনুষ্ঠান করে বিয়ে সারার সময় পাননি গত তিন বছরেও! তাই জানতে পারেননি কেউই। খুব শিগগিরি সেটিও সেরে ফেলবেন। সঙ্গে এটাও জানিয়েছেন, ‘খবর জেনে খেপে রয়েছেন সবাই। দেশে ফিরলেই প্রচণ্ড কথা শোনাবেন আত্মীয়, বন্ধু, সহকর্মীরা।’
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











