ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৪:৫৩:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

তিন মাস ধরে উত্যক্ত, স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে মারধর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১০ পিএম, ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলে যাবার পথে এক ছাত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা কেওয়া পশ্চিম খন্ড এলাকায় ঘটনাটি ঘটে।

ভিকটিম মাওনা চৌরাস্তার শাহীন স্কুলে এন্ড ক্যাডেট কোচিংয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। হামলাকারী মো. নাঈম (১৯) উপজেলার মাওনা চৌরাস্তার বেগুন বাড়ী আবাসিক এলাকার সাফিয়া দম্পত্তির ছেলে।

স্কুলের প্রধান শিক্ষক মো. সেলিম ঘটনার সত্যতা নিশিচত করে জানান, প্রায় তিন মাস ধরে ওই ছাত্রীকে নাঈম স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করার তথ্য রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্কুলে আসার পথে নাঈম ওই ছাত্রীকে রাস্তা থেকে টেনে-হেঁচড়ে একটি নির্জন স্থানে নিয়ে এলোপাতাড়ি মারধর করেছে। পরে ছাত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে নাঈম পালিয়ে যায়। ওই ছাত্রীর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জমান বিষয়টি নিশ্চত করে বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। ওই যুবকে ধরতে অভিযান চলছে। তাকে ধরে আইনের আওতায় আনা হবে।