তিন রাজ্যে হ্যালির ভরাডুবি, ট্রাম্পের বিশাল জয়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ এএম, ৩ মার্চ ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
তিন রাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী নির্বাচনে বড় জয় পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, মিসৌরি এবং আইডাহো রাজ্যে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে বড় ব্যবধানে হারিয়েছেন এবং আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে লড়াই করার পথে আরেক ধাপ এগিয়ে গেছেন। খবর রয়টার্সের।
এখন পর্যন্ত মোট আটটি রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প, যা তাকে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার ক্ষেত্রে অনেকদূর এগিয়ে দিয়েছে। আর হ্যালির হাত থেকে রিপাবলিকান দলের প্রার্থীতা পাওয়া সুযোগ দ্রুত ফসকে যাচ্ছে। মঙ্গলবার (৫ মার্চ) হ্যালির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওইদিন ১৫টি রাজ্য এবং একটি অঞ্চল রিপাবলিকান প্রার্থী বাছাই করার জন্য ভোটাভুটিতে যাবে।
ট্রাম্প সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মিশিগান রাজ্যে। এখানের ১৩টি জেলার সবকটিতেই ট্রাম্প হ্যালিকে হারিয়েছেন। ৯৮ শতাংশ সমর্থন নিয়ে ট্রাম্প মোট ১ হাজার ৫৭৫টি ভোট পেয়েছেন, যেখানে হ্যালি পেয়েছেন মাত্র ৩৬টি।
পশ্চিম মিশিগানের গ্র্যান্ড র্যা পিডস শহরে অনুষ্ঠিত এই নির্বাচনে রিপাবলিকান দলের ১ হাজার ৬০০ প্রার্থী অংশগ্রহণ করেন। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া রিপাবলিকান দলের জাতীয় প্রার্থিতা কনভেনশনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে প্রার্থী হিসেবে বাছাই করা হলো।
এবারের নির্বাচনে মিশিগান রাজ্যের রিপাবলিকানরা প্রাইমারি ও ককাস উভয়ের সম্মিলনে একটি হাইব্রিড নির্বাচন ব্যবস্থা ব্যবহার করেছেন। গত মঙ্গলবার ও শনিবার অনুষ্ঠিত প্রাইমারিতেও ট্রাম্প ৫১ জন ডেলিগেটকে নিশ্চিত করার মাধ্যমে বিপুলভাবে জয়ী হয়েছেন।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











