তিন সপ্তাহ পর সেই অভিনেত্রীকে মুক্তি দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
মুক্তি পাওয়ার পর আলিদুস্তি তার বন্ধুদের সঙ্গে।
সরকারবিরোধী বিক্ষোভে দমন-পীড়নের সমালোচনা করার দায়ে আটক অস্কার বিজয়ী চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে মুক্তি দিয়েছে ইরান। কারাভোগের প্রায় তিন সপ্তাহ পর গতকাল বুধবার তাকে মুক্তি দেওয়া হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, আসগর ফারহাদির অস্কারজয়ী দ্য সেলসম্যান ছবির ৩৮ বছর বয়সী তারকা তারানেহ আলিদুস্তি জামিনে মুক্তি পেয়েছেন। তার মা, নাদেরে হাকিমেলাহি, এর আগে ইনস্টাগ্রামে একটি পোস্টে, তাকে মুক্তি দেওয়া হবে জানান।
ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের কুখ্যাত এভিন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আলিদুস্তি তার বন্ধুদের সঙ্গে ফুল নিয়ে ছবি তুলেছেন। তবে এই অভিনেত্রীর মামলা সম্পর্কে আর কোনো বিবরণ প্রকাশ করা হয়নি।
আলিদুস্তি ইরানি সেলিব্রিটিদের মধ্যে একজন, যারা দেশব্যাপী বিক্ষোভের প্রতি সমর্থন প্রকাশ এবং ভিন্নমতাবলম্বীদের ওপর কর্তৃপক্ষের সহিংস দমন-পীড়নের সমালোচনা করেছিলেন। তিনি তার অ্যাকাউন্ট বিলুপ্ত হওয়ার আগে ইনস্টাগ্রামে বিক্ষোভের সমর্থনে কমপক্ষে তিনটি বার্তা পোস্ট করেছিলেন।
গত বছরের ১৩ সেপ্টেম্বর ঠিকমতো হিজাব না পরার অভিযোগে ইরানের নীতি পুলিশের কাছে গ্রেপ্তার হন মাশা আমিনি (২২)। এর তিনদিন পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় আমিনির।
বহু ইরানি ও পরিবারের দাবি, পুলিশি প্রহারে মৃত্যু হয় আমিনির। তবে দেশটির কর্তৃপক্ষ ও পুলিশ এই দাবি প্রত্যাখ্যান করে। এর জেরে ইরানজুড়ে তুমুল বিক্ষোভ শুরু হয়। তিন মাসের বেশি সময় ধরে চলছে এ বিক্ষোভ। এই বিক্ষোভকে দেশটির বিভিন্ন সেলিব্রেটিসহ বিশ্বের অনেক তারকা ও ব্যক্তিত্বই সমর্থন জানায়। এর জেরে ধরপাকড় শুরু করে ইরান।
বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, ইরানি বাহিনীর তাণ্ডবে বিক্ষোভে চার শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন। যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







