ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:০৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

তীব্র দাবদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৯ জুন ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে তীব্র গরমে স্বস্তি হয়ে দেখা দিয়েছে বৃষ্টি। দুই দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজধানীতে গরমের উত্তাপ অনেকটা কমে যাওয়ায় জনমনে ফিরেছে স্বস্তি।
আজ শুক্রবার (৯ জুন) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢেকে ছিল। বেলা ১১টার পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মাঝেমধ্যে বজ্রপাতও হচ্ছে।
এতে টানা কয়েক দিনের গরম থেকে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন রাজধানীবাসী। এ ছাড়া ছাতা ছাড়া বের হয়ে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়েন অনেকেই। খেটে খাওয়া মানুষও পড়েছেন কিছুটা বিপাকে। তবে অসহ্য গরম থেকে স্বস্তি মেলায় তাদের চোখেমুখে ছিল প্রশান্তির ছায়া।
 
এদিকে দেশের সব বিভাগেই আগামী ২৪ ঘণ্টা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যদিও এ সময় দেশের কয়েকটি জেলায় বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।