ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৫:৩৪:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

তুরস্কে বিমান দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৭৯

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

তুরস্কের সাবিহা গকচিন বিমানবন্দরে নামার সময় রানওয়ে থেকে পেগাসাস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ছিটকে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫৭ জন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কবলে পড়া বোয়িং ৭৩৭ বিমানটি ছিল তুরস্কের পেগাসাস এয়ারলাইন্সের। কম খরচের এই এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি বন্দর শহর ইজমির থেকে ১৮৩ জন যাত্রী নিয়ে ইস্তাম্বুলের সাবিহা গোকেন বিমানবন্দরে এসেছিল বলে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।

ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়ারলিকায়া বলেন, বিমানটি ‘রানওয়েতে ধরে রাখতে’ ব্যর্থ হয় এবং প্রায় ৩০ মিটার (৯৮ ফুট) উচ্চতা থেকে ৫০-৬০ মিটার দূরে ছিটকে পড়ে।

ইয়ারলিকায়া বলেন, ‘আমরা গভীরভাবে দুঃখিত… তবে আমরা এজন্য খুশি যে আরো বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।’

বিমানটি আগুনের শিখায় ফেটে যেতে পারত বলেও আশঙ্কা করেন তিনি।

বৃহস্পতিবার ভোরে স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা জানান, দুর্ঘটনায় হাসপাতালে তিনজন মারা গেছেন এবং ১৭৯ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। পরে এখানকার ফ্লাইটগুলো ইস্তাম্বুলের প্রধান বিমানবন্দরের দিকে পাঠিয়ে দেয়া হয়।

তুরস্কের বেসামরিক বিমান পরিবহন এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এই বোয়িং ভেঙে পড়ল তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

এর আগে গত জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা পেগাসাস এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ একই বিমানবন্দরে (ইস্তাম্বুল সাবিহা গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দর) রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। তবে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।

-জেডসি