তৃষ্ণাকে ছাড়াই নিউজিল্যান্ডগামী বিমানে বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার রোমাঞ্চ নিয়ে নিউজিল্যান্ডের পথে রওনা হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন নিগার সুলতানা জ্যোতিরা।
পৌঁছে বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইন করতে হবে সবাইকে। করোনার হানায় পুরো দল যেতে পারেনি একসঙ্গে।
ট্রেনার, সহকারী কোচ ও বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা করোনা পজিটিভ হয়েছেন। ৮ দিন পরের টেস্টে নেগেটিভ হলে মাসের মাঝামাঝি তারা নিউজিল্যান্ড যাবেন।
বিমানবন্দরে অফিসিয়াল ফটোসেশনে দেখা যায়নি তৃষ্ণাকে। পরে চ্যানেল আই অনলাইন একটি সূত্রে নিশ্চিত হয়েছে খেলোয়াড়দের মধ্যে বাঁহাতি পেসারই কেবল করোনা পজিটিভ।
নিউজিল্যান্ডের কন্ডিশন পেস সহায়ক। ওয়ানডে বিশ্বকাপ অভিযানে বাংলাদেশ দলে মূল পেসার তিনজন। জাহানারা আলম, সুরাইয়া আজমিন ও ফারিহা তৃষ্ণা। মিডিয়াম পেস অলরাউন্ডার হিসেবে রিতু মনি ও লতা মন্ডল থাকলেও কন্ডিশন বিবেচনায় একজন মূল পেসার না খেলতে পারলে বাংলাদেশের ক্ষতিই।
নারী উইং প্রধান শফিউল আলম জানিয়েছেন ১৪ অথবা ১৫ তারিখ আইসোলেশনে থাকা তিনজন নেগেটিভ হলে নিউজিল্যান্ড যাত্রা করবে। তাদেরও বাধ্যতামূলক ১০ দিন কোয়ারেন্টাইন করতে হলে প্রস্তুতি জুতসই হবে না।
শফিউল আলম জানালেন, কোয়ারেন্টাইন কমানো যায় কিনা সে চেষ্টা চলছে।
বিশ্বকাপ অভিযানের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। পরে নুজহাত তাসনিয়াকে যোগ করে স্কোয়াড বড় করা হয়।
নিউজিল্যান্ড গিয়ে দশ দিনের হোটেল কোয়ারেন্টাইন করে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ। মালয়েশিয়ায় কমনওয়েলথ গেমস বাছাইপর্ব খেলে এসে মিরপুরে মাত্র ৫ দিন ক্যাম্প করতে পেরেছে টিম টাইগ্রেস।
এবারই প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলবে টাইগ্রেস দল। ৪ মার্চ শুরু হবে ৫০ ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার হবে মেয়েদের খেলার অভিজ্ঞতা।
বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন ছন্দা, সানজিদা আক্তার মেঘলা, নুজহাত তাসনিয়া।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











