তেলের দাম কমায় চট্টগ্রামে ভাড়া কমলো
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০১ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমানোর পর চট্টগ্রামে হাটহাজারী-নিউ মার্কেট সড়কে চলাচল করা দ্রুতযান স্পেশাল সার্ভিসের বাসের ২১ কিলোমিটারের রাস্তায় পাঁচ টাকা ভাড়া কমিয়েছে মালিক সমিতি।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে একই দিন সকাল থেকে ৪৫ টাকা থেকে পাঁচ টাকা কমিয়ে ৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। এর আগে সোমবার (২৯ আগস্ট) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতরে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ও কেরোসিন ১০৯, অকটেন ১৩০ এবং পেট্রোল ১২৫ টাকা লিটার দরে বিক্রি হবে। এর আগে সোমবার দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ে বৈঠক করে নতুন দর চূড়ান্ত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ।
যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, সোমবার রাতে সরকার তেলের দাম লিটারে পাঁচ টাকা কমিয়েছে। এ কারণে চট্টগ্রামের হাটহাজারী থেকে নিউমার্কেট পর্যন্ত চলাচলকারী যাত্রীদের কথা চিন্তা করে পাঁচ টাকা কমিয়ে ৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত ভাড়া আজ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, সরকার যদি গণপরিবহনের ভাড়া কমিয়ে পুনর্নির্ধারণ করে তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। নগরীর গণপরিবহনে এখনও ভাড়া কমানো হয়নি। তবে আমরা এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেব।
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- পবিত্র শবে বরাত আজ
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু





