‘তৈমুর কাকাকে’ সঙ্গে নিয়েই কাজ করতে চাই: আইভী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে সঙ্গে নিয়েই মানুষের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বেসরকারি ফলাফলে নির্বাচিত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের জন্য কাজ করে যেতে চাই। নির্বাচনে জয়ী হতে কোনো ভয় বা সংশয় ছিল না।
রোববার ভোট শেষে রাত ৯টার পরে নিজবাড়িতে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া এসব কথা জানান আইভী। এ নিয়ে মেয়র পদে টানা তৃতীয়বার বিজয়ী হলেন তিনি।
তৃতীয়বারের মতো জয় পেয়ে আইভী দল-মতের ঊর্ধ্বে থেকেই নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুরের সঙ্গে আলোচনা করেও কাজ করার কথাও বলেছেন তিনি।
নির্বাচনী প্রচারে তৈমুর আলম যেসব পরিকল্পনা তুলে ধরেছেন, সেগুলো বিবেচনায় নিয়ে কাজ করার কথা বলেছেন আইভী। এসময় তৈমুরকে কাকা সম্বোধন করে আইভী বলেন, ‘কাকা তো আগেও অনেক সময় কথা বলেছেন, সহযোগিতা করেছেন। উনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। অবশ্যই উনাকে সঙ্গে নিয়ে কাজ করব। ’
আইভী বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে। আমি যেন প্রধানমন্ত্রী এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী ঈমানের সঙ্গে কাজ করতে পারি। আমার বাবা এবং আমি জনগণের জন্য বহু উন্নয়নমূলক কাজ করেছি। আমার বিশ্বাস ছিলো, জনগণ আমাকে কখনো ঠকাবে না।
এর আগে রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এবার পুরো সিটির নির্বাচন এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে।
নারায়ণগঞ্জ সিটিতে ভোটার সোয়া ৫ লাখ। মেয়র পদে সাতজন; সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ ও কাউন্সিলর পদে ১৪৮ জন প্রার্থী রয়েছেন এ নির্বাচনে। সিটিতে ভোট কেন্দ্র রয়েছে ১৯২টি, ভোটকক্ষ ১ হাজার ৩৩৩টি, ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ ও মহিলা ২ লাখ ৫৭ হাজার ৫১১। অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই শেষ হলে নাসিক নির্বাচন।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার











