থাইল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ে স্বস্তি বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে আজকের দিনের দ্বিতীয় ও টুর্নামেন্টের ১৯তম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। ভারতের এই জয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের জন্য ।
আগামীকাল লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিততে পারলেই চতুর্থ দল হিসেবে সেমিফাইনালের টিকিট পাবে বাংলাদেশ।
লিগ পর্বে নিজেদের সব ম্যাচ খেলে ফেলেছে থাইল্যান্ড। ৬ খেলায় ৩টি করে জয়-হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থাইল্যান্ড। আর ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে বাংলাদেশ। আরব আমিরাতকে হারালে থাইল্যান্ডের সমান ৬ পয়েন্ট হবে বাংলাদেশের। সেক্ষেত্রে রান রেটে হিসাব-নিকাশ হবে। রান রেটে থাইল্যান্ডের চেয়ে অনেক বেশি এগিয়ে বাংলাদেশ। থাইল্যান্ডের রান রেট -০.৯৪৯। আর বাংলাদেশের রান রেট ০.৪২৩।
আজ সকালের ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ৩ রানে ম্যাচ হারে বাংলাদেশ। এই হারের পর সেমিতে খেলা নিয়ে শঙ্কায় পড়েছিলো বাংলাদেশ। এজন্য ভারতের কাছে থাইল্যান্ডের হারের প্রার্থনায় ছিলো বাংলাদেশ। এবারের আসরে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিলো থাইল্যান্ড। তাই চিন্তার ভাঁজটাও বেশি ছিলো বাংলাদেশের। যদি ভারতের বিপক্ষেও অঘটন ঘটিয়ে বসে থাই নারীরা।
কিন্তু দিনের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি থাইল্যান্ড। প্রথমে ব্যাট করে মাত্র ৩৮ রানে অলআউট হয় থাইরা। জবাবে ৬ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত।
ইতোমধ্যে ভারত-পাকিস্তান ও শ্রীলংকা সেমিফাইনাল নিশ্চিত করেছে। এখন অপেক্ষা চতুর্থ দলের।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











