থানায় জিডি করলেন শবনম ফারিয়া
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
নিরাপত্তাহীনতায় ভুগছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শবনম ফারিয়া। ফেসবুকে আজেবাজে মন্তব্য ও নানা ধরণের হুমকি পাচ্ছেন বলে জানান অভিনেত্রী। বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টন থানায় মেহেদী হাসান ফরহাদ নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করে (সাধারণ ডায়েরি) জিডি করেছেন তিনি। ফারিয়ার করা জিডির নম্বর ১৮৮।
পল্টন থানার উপপরিদর্শক ইকরাম জানান, শবনম ফারিয়ার করা জিডির বিষয়ে তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
জিডিতে ফারিয়া অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামে একটি আইডি থেকে ‘মেনস ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা’ অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে যুক্ত করা হয়েছে তার ব্যক্তিগত মুঠোফোন নম্বর। এর পর থেকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে কল আসছে, বিরূপ মন্তব্য আসছে। এ ছাড়া ফরহাদের ফেসবুক আইডি থেকে তার নামে মিথ্যাচার করা হচ্ছে।
সম্প্রতি চ্যানেল আই’য়ে প্রচারিত ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার বিচারক হওয়ার বিভিন্নভাবে সমালোচনার শিকার হচ্ছেন অভিনেত্রী। শবনম ফারিয়া ছাড়া আরও সমালোচিত হচ্ছেন শাফায়েত হোসেন রানা, ইফতেখার আহমেদ ফাহমি, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, জাকিয়া বারি মম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছেন তারা।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







