দ. আফ্রিকাকে হারিয়ে ডাচদের ইতিহাস
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ এএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার
নেদারল্যান্ডসের খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচের আগে ওয়ানডে বিশ্বকাপে ২২টি ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস। এর মধ্যে জয় মাত্র দুইটিতে, যা আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে। ২০০৩ বিশ্বকাপে নামিবিয়াকে হারানোর পর দ্বিতীয় জয় আসে ২০০৭ বিশ্বকাপে, স্কটল্যান্ডের বিপক্ষে। আজ ধর্মশালায় আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানের জয় পেয়ে ইতিহাস গড়ল ডাচরা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে ৪৩ ওভারের ১ বল বাকি থাকতে ২০৭ রানের অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
২৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং একদম মন্দ করেনি দক্ষিণ আফ্রিকা। ৩৬ রান তোলেন দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। এরপরই শুরু হয় ধস। ৪৪ রানের মধ্যে দুই ওপেনারসহ ফেরেন এইডেন মার্করাম ও রাসি ভ্যান ডার ডাসেন। ভান ডার মারউই ও কলিন আকারম্যান মিলিয়ে নামান এই ধস।
পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি সেটি। ৮৯ রানের মাথায় ভ্যান বিকের বলে হেনরিখ ক্লাসেন ফিরে গেলে চরম বিপদে পড়ে দলটি। দলের সঙ্গে আর ২০ রান যোগ হতে ফেরেন মার্কো জেনসেনও। ভ্যান মিকরিনের বলে সরাসরি বোল্ড হন তিনি।
সপ্তম উইকেটে জেরাল্ড কোয়েটজেকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ডেভিড মিলার। তবে ১৪৫ রানের মাথায় শেষ ভরসা মিলার ফিরলে ক্ষীণ সম্ভাবনাও শেষ হয়ে যায়। ৫২ বলে ৪৩ রান করেন মিলার। দলের সঙ্গে আর দুই রান যোগ হতেই অষ্টম ব্যাটার হিসেবে ফেরেন কোয়েটজে। শেষ পর্যন্ত ২০৭ রানের বেশি করতে পারেনি দলটি।
এদিন বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪৩ ওভারে। যেখানে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। ধর্মশালায় এদিন হালকা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রায় এক ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
ব্যাটিংয়ে নেমে ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পর ১১২ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে ডাচরা। ১৪০ রান তুলতে হারায় আরও ১ উইকেট। এরপর শুরু হয় লেজের ব্যাটারদের নিয়ে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের লড়াই। অষ্টম উইকেটে ভ্যান ডার মারউইকে নিয়ে গড়েন ৬৪ রানের লড়াকু জুটি। ২০৪ রানের মাথায় ১৯ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরন মারউই। শেষ পর্যন্ত নির্ধারিত ৪৩ ওভারে ওই ৮ উইকেট হারিয়েই ২৪৫ রান তোলে নেদারল্যান্ডস। ৬৯ বলে এডওয়ার্ডস তার ৭৮ রানের ইনিংস সাজান ১০ চার ও ১ ছক্কায়। ৯ বলে ৩ ছক্কায় ২৩ রানে অপরাজিত থাকেন দশে নামা ব্যাটার আরিয়ান দুত্তা।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











