দ. আফ্রিকাকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করলো টাইগ্রেসরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৩ রবিবার
প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে ম্যাচ জিতে বিজয় দিবসের রাতে ইতিহাসের জন্ম দিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে ম্যাচ জিতে বিজয় দিবসের রাতে ইতিহাসের জন্ম দিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতরাতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
রান বিবেচনায় নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় টাইগ্রেসদের। আগের সর্বোচ্চ জয়টি ছিলো ৮২ রানের। ২০১১ সালের নভেম্বরে সাভারের বিকেএসপিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের জয়টি পেয়েছিলো টাইগ্রেসরা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের ৮ ম্যাচের সবগুলোতেই হেরেছিলো বাংলাাদেশ। অবশেষে নবম ম্যাচে এসে জয়ের দেখা পেল টাইগ্রেসরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯ ওয়ানডেতে এটি তৃতীয় জয় বাংলাদেশের। ২০১২ সালে মিরপুরে ২ উইকেটে ও ২০১৭ সালে কক্সবাজারে ১০ রানে জিতেছিলো তারা।
ইস্ট লন্ডনে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৮৬ বল খেলে ৬৬ রান যোগ করেন দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। ২৭তম ওভারে ১১০ রানের মধ্যে বিদায় নেন এ দু’জন। শামিমা ৩৪ ও ফারজানা ৩৫ রান করেন।
তৃতীয় উইকেটে ৮৭ বলে ৮০ রান করেন মুরশিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা। ৫টি চারে নিগার ৩৮ রানে আউট হলে ক্রিজে মুরশিদার সঙ্গী হন স্বর্ণা আকতার। চতুর্থ উইকেটে ৫৩ বলে অবিচ্ছিন্ন ৬০ রান যোগ করে প্রথমবারের মত বাংলাদেশের স্কোর আড়াইশতে নেন মুরশিদা ও স্বর্ণা। ৫০ ওভারে ৩ উইকেটে ২৫০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রান। আগেরটি ছিলো ৭ উইকেটে ২৩৪ রান। ২০২২ সালে হ্যামিল্টনে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ঐ স্কোর করেছিলো টাইগ্রেসরা।
১২টি চারে ১০০ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রান তুলে অপরাজিত থাকেন মুরশিদা। ২টি চারে ২৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন স্বর্ণা।
জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ২৫১ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে বল হাতে জ¦লে উঠে বাংলাদেশের বোলাররা। ৯৫ রানে প্রোটিয়াদের আট ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠায় নাহিদা আকতার-রাবেয়া খানরা। শেষ পর্যন্ত ৩৬ দশমিক ৩ ওভারে ১৩১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন এলিজ মারি মাক্স।
৩৩ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ের বড় অবদান রাখেন গেল মাসে আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া স্পিনার নাহিদা। এছাড়া সুলতানা খাতুন-রাবেয়া ও ফাহিমা ২টি করে উইকেট নেন।
বিজয়ের দিনে আসা জয়কে বীর মুক্তিযোদ্ধা ও শহীদের উৎসগ করেন বাংলাদেশ অধিনায়ক নিগার। ম্যাচ শেষে নিগার বলেন, ‘এই জয়টি অনেক বেশি আনন্দদায়ক, কারন এটি এমন দিনে এসেছে যখন পুরো জাতি বিজয় উদযাপন করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই বিজয়কে মুক্তিযুদ্ধের শহীদ এবং স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই।’
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ২০ ডিসেম্বর পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো বাংলাদেশের নারীরা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











