দক্ষিণ আফ্রিকা নয়, মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৭ এএম, ২ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
সপ্তাহখানেক আগে মা, শাশুড়ি ও সন্তানদের অসুস্থতার খবর পেয়ে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। মাঝে কয়েকদিন আগে শোনা গেল, তিনি মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেলতে পারেন।
তার খেলার পূর্ব প্রক্রিয়া চূড়ান্তও হয়েছিল। সাকিবকে প্রিমিয়ার লিগ খেলানোর সম্ভাব্য সব প্রস্তুতিই ছিল সম্পন্ন। বিসিবির অনুমতিও নিয়ে রেখেছিল সাকিবের ক্লাব মোহামেডান। তবে ক্যান্সার আক্রান্ত শাশুড়ির শারীরিক অবস্থা বিবেচনা করে শেষ পর্যন্ত মোহামেডানের হয়ে খেলতে মাঠে নামেননি সাকিব।
অবশ্য আপাতত আর প্রিমিয়ার লিগ খেলা হবে না সাকিবের। আজ রাতেই তিনি দেশ ছাড়ছেন। এটি শুনে হয়তো ভাবছেন, সাকিব প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন। তবে ঘটনা তা নয়।
সাকিবের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, বড় মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে রাত ৮টা ২০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন সাকিব। স্ত্রী উম্মে আহমেদ শিশির তার মায়ের চিকিৎসায় ব্যস্ত। তাই সাকিবকেই মেয়ে আলাইনাকে নিয়ে আমেরিকা যেতে হচ্ছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে আলাইনার স্কুল খুলে গেছে। তার স্কুলে যাওয়া বাধ্যতামূলক। তাই আলাইনার স্কুলের ক্লাস ধরতেই আসলে পিতা সাকিবকে যুক্তরাষ্ট্র যেতে হচ্ছে। শিশির যুক্তরাষ্ট্র যাওয়ার আগপর্যন্ত, সাকিবকেই সেখানে আলাইনার দেখভালের দায়িত্ব পালন করতে হবে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











