ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৫:৫১:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

দক্ষিণ আফ্রিকার দু’টি বারে গুলিতে ২০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার দু’টি বারে গুলিবিদ্ধ হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহত আরো একজন মঙ্গলবার হাসপাতালে মারা গেছে। ফলে এ ঘটনায় মোট মৃত্যু হলো ২০ জনের। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

জোহানেসবার্গের অদূরে সোয়েটা শহরতলীর একটি বারে রোববার ভোরে গুলিতে ১৫ জন প্রাণ হারায়, ওই ঘটনায় আহত আরো একজন গতকাল মারা গেলে সেখানে মৃতের সংখ্যা ১৬ জনে দাঁড়ায়।

অপর ৪ জনের মৃত্যু হয় শনিবার কাওয়াজুলু-নাটাল প্রদেশের পূবাঞ্চলীয় শহর পিটারমারিজবার্গের টাভার্ন এলাকায়। এখানে দুই ব্যক্তি ক্রেতাদের ওপর নির্বিচারে গুলি চালালে এই ৪ জন নিহত হয়।