দক্ষিণ কোরিয়ায় অবরুদ্ধ ১৭ হাজার বাংলাদেশি
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
সম্প্রতি মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আতঙ্ক বিরাজ করছে চীনের প্রতিবেশি দক্ষিণ কোরিয়ার মানুষের মনে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, সেখানে ঘর থেকেই বের হতে দেয়া হচ্ছে না কাউকে। ফলে সেখানে থাকা ১৭ হাজার বাংলাদেশি হয়ে পড়েছেন অবরুদ্ধ।
জানা গেছে, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ১ হাজার ১০০ জন। আর এতে মৃত্যু হয়েছে ৭ জনের।
এদিকে, দেশটির দেগু শহরে বাস করে প্রায় চার হাজার বাংলাদেশি। জিয়াউর রহমান নামের এক বাংলাদেশি প্রবাসী বলেন, শহরে কাউকে ঘর থেকে বের হতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে অবস্থান করা অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।
জিয়াউর আরও জানান, কিছুদিন আগে শপিং মলে যান বাজার করতে। গিয়ে দেখেন সেখানে পর্যাপ্ত খাদ্যদ্রব্য নেই। আগেই সবকিছু কিনে নিয়েছেন স্থানীয় অধিবাসীরা। বাজারে ফলমূলও নেই। এমনকি হ্যান্ডওয়াসেরও সঙ্কট দেখা দিয়েছে শহরটিতে।
অন্যদিকে, দেগু শহর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত বুসান শহরের বাসিন্দা জামান শাওন বলেন, করোনা ভাইরাসে শহরটিতে ৭ জন আক্রান্ত হওয়ার পর থেকেই রাস্তায় লোকজন কমে গেছে। ১০ মিনিট পরপর স্থানীয় প্রশাসন থেকে বিভিন্ন সচেতনতামূলক বার্তা পাঠানো হচ্ছে। বাড়ি থেকে বের হতে বারণ করা হচ্ছে।
এদিকে, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, দেশটিতে মোট ১৭ হাজার বাংলাদেশি প্রবাসী রয়েছেন। তাদেরকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাফেরা করার উপদেশ দেয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হতে বলা হয়েছে।
এছাড়া, প্রবাসীদের সম্পর্কে যে কোনও তথ্য জানাতে স্বাস্থ্য বিভাগের হেল্প লাইন ২৪ ঘন্টা খোলা আছে এবং ১৩৩৯ নম্বরে ফোন করলেই তথ্য পাওয়া যাবে বলেও জানান রাষ্ট্রদূত।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











