ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ৫:১৫:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত ৫০ জন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত ৫০ জন

দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত ৫০ জন

দক্ষিণ কোরিয়ায় বুধবার নতুন করে ১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৫০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অন্তত ১১ জন দক্ষিণাঞ্চলীয় নগরী দেইজুর বাসিন্দা।

চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দক্ষিণ কোরিয়ার বাণিজ্য প্রধান দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক ধস নেমেছে।

কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (কেসিডিসি) এক বিবৃতিতে বলেছে, নতুন করে ১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত সনাক্তের পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জন। তাদের মধ্যে ১৩ জন দেইজু ও আশপাশের এলাকার। তাদের ১১ জন করোনা আক্রান্ত ৬১ বছরের এক নারীর মাধ্যমে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কেসিডিসি জানায়, তাদের ১০ জন ওই নারীর সঙ্গে একটি চার্চে গিয়েছিলেন।