ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৭:৪২:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৫ এএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ায় প্রবল বর্ষণের কারণে বন্যা-ভূমিধসে ২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। এ পর্যন্ত এক হাজার ৫শ’ ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, হাজার হাজার লোককে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

উত্তর চুংচেং প্রদেশে বাঁধের ওপরে পানি ওঠায় ভুক্তভোগীর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। KSRM
এদিকে, টানেলগুলোতে বন্যার পানি প্রবেশ করায় যান চলাচল ব্যাহত হচ্ছে। 

খাবার এবং সুপেয় পানির সংকটে মানবেতর দিন কাটাচ্ছেন বহু এলাকার মানুষ। বিশেষ করে, শিশুদের মাঝে পেটের পীড়া দেখা দিয়েছে। 

দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অসংখ্য স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। 

প্রধানমন্ত্রী হান ডক সু’র নির্দেশে দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা।