দরিদ্র দম্পতিকে গরু ও টাকা উপহার দিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার
দরিদ্র দম্পতিকে গরু ও টাকা উপহার দিলেন প্রধানমন্ত্রী
গরুর বদলে নিজেই ঘানি টেনে সরিষার তেল মাড়াই করে সংসার চালায় ছয়ফুল ইসলাম। সংবাদ মাধ্যমে এ তথ্য জেনে তাকে গরু ও নগদ টাকা উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের দরিদ্র কৃষক ছয়ফুল ইসলাম গত ২৫ বছর ধরে নিজেই তেলের ঘানি টেনে সংসার চালিয়ে আসছিলেন। কারণ এই কাজের জন্য ছয়ফুলের গরু কেনার আর্থিক ক্ষমতা ছিলনা।
এই কঠোর পরিশ্রমের কাজে স্ত্রী মোর্শেদা বেগম ছয়ফুলকে সহযোগিতা করেন। দিনে তাদের ৫ থেকে ৬ ঘন্টা এই কঠিন পরিশ্রম করতে হতো। এভাবেই দরিদ্র দম্পতিটি তাদের ৫ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করে আসছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের কয়েকটি জাতীয় ও অনলাইন পত্রিকায় গরুর বদলে ছয়ফুলের তেলের ঘানি টানার ছবিসহ তার অসহায়ত্বের এই সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে পড়লে তিনি তাদের একটি গরু উপহার দেন। তাছড়া ঘানি মেরামতের জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর গত বৃহস্পতিবার পরিবারটির কাছে একটি গরু এবং ১০ হাজার টাকা হস্তান্তর করেন।
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার




