দাদাগিরি বন্ধ করুন, সালমানের উদ্দেশ্যে পায়েল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ২৮ জুন ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের স্বজনপোষণ নিয়ে জোরদার প্রশ্ন উঠতে শুরু করেছে। করণ জোহর থেকে যশরাজ ফিল্মস কিংবা সালমান খান, স্বরজনপোষণ নিয়ে নেটিজেন এবং বলিউডের একাংশের ক্ষোভের মুখে হাইপ্রোফাইল তারকারা।
সুশান্তের মৃত্যুর পর বিহারে সালমানের বিয়িং হিউম্যানের স্টোরে ভাঙচুর চালানো হয়। ছিড়ে ফেলা হয় তার ব্যানার, পোস্টার। বিহারে যখন সালমান খানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে, সেই সময় খান বাড়ির বিরুদ্ধে মুখ খোলেন চলচ্চিত্র পরিচালক অভিনব সিং কাশ্যপ। দাবাংয়ের পরিচালকের অভিযোগের পর এবং বিয়িং হিউম্যানের বিরুদ্ধে মুখ খুললেন পায়েল রোহতগি।
নিজের সোশ্যল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগী। সেখানে তিনি অভিযোগ করেন, সালমান খানকে শ্রদ্ধা করতেন তিনি। কিন্তু হিট অ্যান্ড রান মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার পর সালমানের ভাবমূর্তি নষ্ট হয়ে যায় মানুষের কাছে। সেই ভাবমূর্তিকে স্বচ্ছ করতে বিয়িং হিউম্যান খুলে বসেন সালমান।
এসবের পাশাপাশি তিনি আরো বলেন, নিজের জীবনে যা ইচ্ছা তিনি করতেই পারেন। তাই বলে বলিউড তার নিজের সম্পত্তি নয় যে যখন যা ইচ্ছা তাই করবেন। সালমান নিজের ভগ্নিপোতকে লঞ্চ করান কিংবা সূরজ পাঞ্চোলিকে দিয়ে অভিনয় করান, তাতে কিছু যায় আসে না। কিন্তু পরিচালক, প্রযোজকদের হুমকি দিয়ে নিজের লোককে দিয়ে কাজ করানোর যে চেষ্টা সালমান করেন, তা মেনে নেয়া হবে না।
কাউকে হুমকি দিয়ে নিজের লোকেদের দিয়ে কাজ পাইয়ে দেয়া বন্ধ করতে হবে সালমান খানকে। বন্ধ করতে হবে দাদাগিরি। এমনো দাবি করেন পায়েল। এর আগে বিবেক ওবেরয়ের সঙ্গেও সালমান এমন করেছেন।
ঐশ্বরিয়ার প্রসঙ্গ তুলে পায়েল অভিযোগ করেন, রাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর বিবেকের ক্যারিয়ার কার্যত শেষ করে দিয়েছেন সালমান। পরিচালক, প্রযোজকদের হুমকি দিয়ে কেড়ে নিয়েছেন বিবেক ওবেরয়ের কাজ। কিন্তু যে কাজ বিবেকের সঙ্গে করেছেন, তা ভবিষ্যতে আর কারো সঙ্গে হতে দেয়া যাবে বলেও সালমানকে কার্যত সাবধান করেন পায়েল।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











