দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ এএম, ২৬ মে ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। যার জন্য ব্যাপক সামালোচনার শিকার হতে হয় ক্রিকেটারদের। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। সম্মান রক্ষার ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে সাকিব-মোস্তাফিজরা।
শনিবার (২৫ মে) আগে বাংলাদেশকে ১০৫ রানের সহজ লক্ষ্য দেয় যুক্তরাষ্ট্র। জবাব দিতে নেমে ৫০ বল এবং ১০ উইকেট হাতে থাকে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৬ উইকেট শিকার করে এই জয়ের অন্যতম নায়ক মোস্তাফিজুর রহমান।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে উইকেট শূন্য থেকে ৪৮ রান তুলতে পারে টাইগাররা।
দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। ৩৯ বলে ফিফটি তুলে নেন তামিম। শেষ পর্যন্ত সৌম্য সরকারের ২৯ বলের ৪৩ রান এবং তামিমের ৪২ বলের অপরাজিত ৫৮ রানের ইনিংসে ভর করে ৫০ বল এবং ১০ উইকেট হাতে থাকে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে যুক্তরাষ্ট্রে দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর এবং আন্ড্রিস গাউস। দুজনের ব্যাট থেকে আসে ৪৬ রান। পঞ্চম ওভারে গাউসকে ফিরিয়ে টাইগারদের ব্রেকথ্রু এনে সাকিব আল হাসান।
পরের ওভারে ২০ বলে ১৮ রান করে আউট হন আরেক ওপেনার জাহাঙ্গীর। এদিন ইনিংস বড় করতে পারেননি নিতিশ কুমার। ৯ বলে ৩ রান করেন তিনি। এরপর মিলিন্ড কুমার ২০ বলে ৭ রান এবং অ্যারেন জোনেস ৭ বলে ২ করে আউট হন।
শ্যাডলি ফন শ্যালকউইককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন কোরি এন্ডারসন। তবে শ্যাডলি ১৭ বলে ১২ রান এবং ১৮ বলে ১৮ রান করে আউট হন এন্ডারসন।
শেষ দিকে জাসদ্বীপ সিং ৭ বলে ৬ রান এবং কেনজিগে শূন্য করে আউট হলে নয় উইকেট হারিয়ে ১০৪ রানের লড়াকু পুঁজি পায় যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছয় উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও তানজিম সাকিব, রিশাদ হোসেন এবং সাকিব আল হাসান একটি করে উইকেট নেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











