দাবদাহে পুড়ছে ঢাকাসহ ২৭ জেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ পিএম, ৭ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে এখন পর্যন্ত কোনো লঘুচাপ সৃষ্টি হয়নি। তবে লঘুচাপ সৃষ্টির আলামত হিসেবে দেশের ২৭ জেলার উপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। যা আগামী কয়েকদিন আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।
রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেয়া পূর্বাভাসে দেশের খুলনা ও রাজশাহী বিভাগের ১৮ জেলাসহ ঢাকা, মাদারীপুর, রংপুর, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করবে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী তিনদিনের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
সংস্থাটি আরও জানায়, আরও অন্তত ৪ দিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এই সময় তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে এবং দেশের পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহ, অর্থাৎ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে।'
এর আগে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিলো, মে মাসে বঙ্গোপসাগরে একটি অথবা ২টি লঘুচাপ সৃষ্টি সম্ভাবনা আছে। এর মধ্যে মাসের দ্বিতীয় সপ্তাহে একটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাংলাদেশে মে মাসে ২৭৭ দশমিক ৩ মিলিমিটার পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিপাত ধরা হয়।
প্রথম সপ্তাহে গত ৪ মে আবহাওয়া অধিদপ্তর ময়মনসিংহে সর্বোচ্চ ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। ওই দিন নরসিংদীতে ৫০, টাঙ্গাইলে ৩৭, নিকলীতে ২৭, সিলেটে ২১, রাজশাহীতে ৪, ঢাকা-খুলনা ও রংপুরে ১ মিলিমিটার এবং বরিশালে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায় ২১ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৯ মিলিমিটার। দেশের সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে চুয়াডাঙ্গায় ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ










