দিনাজপুর বোর্ডের ৪ বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
অনিবার্য কারণে দিনাজপুর বোর্ডের চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধাবর (২১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর বোর্ডের উপ পরীক্ষক নিয়ন্ত্রক মো. মানিক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও কৃষিবিজ্ঞান বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এছাড়া, দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে, অনিবার্য কারণে চলমান এসএসসি পরীক্ষার গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও কৃষিবিজ্ঞান বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব বিষয়ের পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে। এই চারটি বিষয় ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এই চার বিষয়ের মধ্যে ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান, ২৫ সেপ্টেম্বর কৃষিবিজ্ঞান এবং ২৬ সেপ্টেম্বর রসায়ন পরীক্ষা হওয়ার কথা ছিল।
গত ১৫ সেপ্টেম্বর সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





