ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৩:৪৬:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

দিনাজপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১২ এএম, ৭ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা দিলে প্রাণ হারিয়েছেন তিন জন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

সোমবার (৬ জুন) রাত ৮টার দিকে দিনাজপুর সদর উপজেলার ব্যাংকালি এলাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর এবং সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

তাৎক্ষনিকভাবে নিহতদের মধ্যে একজনে পরিচয় পাওয়া গেছে। তিনি পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া গ্রামের আব্দুর রহিম। এছাড়াও নিহতদের মধ্যে দুই বছর বয়সের এক শিশু রয়েছে। সেই শিশু এবং ওপর আরেক নিহতের নাম-পরিচয় তাৎক্ষনিক জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক আসাদুজ্জামান জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী আহসান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ বিধ্বস্ত হয়ে যায়। বাসে থাকা যাত্রীদের মধ্যে ৩০ জনেরও বেশি আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে সেখানেই মারা যান তিন জন।