ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৫:৪১:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

দিনাজপুরে দেয়াল চাপায় প্রাণ গেল গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২২ পিএম, ১৪ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বৃষ্টিতে ভিজে মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে দিনাজপুরের চিরিরবন্দরে সামসুন নাহার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত সামসুন নাহার (৪৮) চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। শনিবার সকাল ৬টার দিকে চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। 

চিরিরবন্দরের ভিয়াইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান জানান, শনিবার ভোর রাতে বৃষ্টিপাত হয়। সকালে প্রতিদিনের মতো সামসুন নাহার ঘুম থেক উঠে গৃহস্থালির কাজ করছিলেন। সকাল ৬টার দিকে থালাবাসন পরিষ্কার করার জন্য টিউবওয়েল পাড়ে যান তিনি। থালাবাসন পরিষ্কারের এক পর্যায়ে বৃষ্টিতে ভিজে যাওয়া মাটির দেওয়াল তার ওপর ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।