দিনাজপুরে ৮০০ কোটি টাকার লিচু বিক্রির আশা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ থেকে দিনাজপুরের বাজারে লিচু বিক্রি শুরু হয়। এখন চলছে শেষ সময়ের বেচাকেনা। শেষ সময়ে দিনাজপুরে লিচুর বাজার জমে উঠলেও দামে হতাশ ক্রেতারা। তবে দাম বেশি পাওয়ায় খুশি চাষি ও ব্যবসায়ীরা।
জেলার লিচুবাগানগুলো ঘুরে দেখা যায়, গাছের সবুজ পাতার ফাঁকে ঝুলছে টসটসে গোলাপি লিচু। বাগান মালিক ও ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন গাছ থেকে লিচু পাড়তে।
শহরের গোর-এ-শহীদ মাঠে লিচুর অস্থায়ী পাইকারি বাজার রয়েছে। এছাড়া শহরের বাহাদুর বাজার, হাসপাতাল মোড় ও থানা মোড়ে ঘুরে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত বিরতিহীনভাবে চলছে বেছাকেনা। ভোর থেকে ভ্যান ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে করে আড়তে লিচু নিয়ে আসছেন চাষিরা।
ব্যবসায়ীরা জানান, আর মাত্র ১০-১৫ দিন দিনাজপুরে লিচু পাওয়া যাবে। ধীরে ধীরে সরবরাহ কমছে। অন্যদিকে এ জেলার লিচুর সারা দেশে চাহিদা থাকায় বাজারে দাম তুলানামুলক অনেক বেশি। পাইকারি বাজারে প্রতি এক হাজার বোম্বাই লিচু বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। আর চায়না থ্রি ১৭ হাজার থেকে ২০ হাজার টাকা। বেদানা লিচু বিক্রি হচ্ছে ৮ হাজার থেকে ১৩ হাজার টাকা দরে। এছাড়া হাঁড়িয়া লিচু ৭ হাজার থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। লিচুর আকার ও মানভেদে দাম নির্ধারণ করে বিক্রি করছে ব্যবসায়ীরা।
জেলার বিরল উপজেলার লিচুচাষি শরিফুর ইসলাম বলেন, এবার আমার বাগানে লিচুর ফলন ভলো হয়েছে। কয়েক বছর রমজান আর করোনার কারণে লিচুর বাজার খারাপ ছিল। সারা দেশে দিনাজপুরের লিচুর চাহিদা বেশি থাকায় লিচুর দাম বেশি। এবার লিচুর দাম ভালো পাচ্ছি। আশা করছি এবার লিচু বিক্রি করে লাভবান হব।
পাইকারি লিচু ব্যবসায়ী দুলাল রহমান বলেন, ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ভৈরবসহ দেশের বিভিন্ন স্থানে লিচু সরবরাহ করি। সারা দেশে দিনাজপুরের লিচুর দাহিদা ব্যাপক। তাই প্রতি বছর দিনাজপুর থাকে পাইকারি লিচু কিনে বাইরের জেলায় পাঠায়।
বড়মাঠে লিচু কিনতে আসা শহরের রামনগর এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, লিচুর শহর দিনাজপুর। কিন্তু এ বছর লিচুর দাম অবাক করার মতো। আগে কখনো লিচুর দাম এত বেশি দেখিনি। গত বছর চারশ টাকায় যে ১০০ পিস লিচু কিনেছি এবার সেটা এক হাজার থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। আবার চায়না থ্রি গতবার ছয়শ থেকে আটশ টাকা ছিল, সেটা এবার ১৭০০ থেকে ১৮০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। মানে একটা লিচুর দাম ১৭ থেকে ১৮ টাকা। বাগানমালিক আর ব্যবসায়ীরা বলছেন, লিচুর ফলন কম ও চাহিদা বেশি হওয়ায় দাম বেশি এবার।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. খালেদুর রহমান বলেন, সারা দেশে কম-বেশি লিচু উৎপাদন হলেও দিনাজপুরের লিচুর চাহিদা বেশি থাকে। এবারে হেক্টর প্রতি ৫ দশমিক ৩ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ বছর জেলায় ৭০০ থেকে ৮০০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জেলায় ৫ হাজার ৪৮১ হেক্টর জমিতে লিচুবাগান রয়েছে সাড়ে ৫ হাজার ৪১৮টি। এর মধ্যে বোম্বাই লিচু ৩ হাজার ১৭০ হেক্টর, মাদ্রাজি ১ হাজার ১৬৬, চায়না থ্রি ৭০২ দশমিক ৫, বেদানা ২৯৪ দশমিক ৫, কাঁঠালি ২১ হেক্টর এবং মোজাফফরপুরী লিচু ১ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আর বসতবাড়ির উঠানসহ বাগানগুলোতে লিচুগাছ রয়েছে ৭ লক্ষাধিক।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






