দিল্লিগামী ফ্লাইটে বোমাতঙ্ক, রোমে জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভারতের দিল্লিগামী একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। যার ফলে বিমানটিকে ইতালির রাজধানী রোমের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটি সেখানে নিরাপদে অবতরণ করেছে।
এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সি বলছে, মাঝ আকাশে নিরাপত্তা হুমকি দেখা দেওয়ার পর আমেরিকান এয়ারলাইন্সের ওই ফ্লাইটটিকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং ফ্লাইটটি সেখানে নিরাপদে অবতরণ করে।
এক বিবৃতিতে মার্কিন এই এয়ারলাইন্সটি বলেছে, ‘সম্ভাব্য নিরাপত্তা সমস্যার কারণে’ রোববার নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইটটি উড্ডয়ন করেছিল। কিন্তু মাঝ আকাশে থাকা অবস্থাতেই ফ্লাইটটিকে লিওনার্দো দ্য ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দরে পাঠানো হয় এবং সেখানেই এটি নিরাপদে অবতরণ করে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবিসি নিউজকে বলেছেন, ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়া গেছে এবং এর ফলেই বিমানটিকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তবে পরবর্তীতে তল্লাশির পর হুমকিটি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।
অবশ্য রোমে পৌঁছানোর পর ফ্লাইটের যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য টার্মিনালে নিয়ে যাওয়া হয় এবং নয়াদিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানটিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরাপত্তা পরীক্ষা করা হয়।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






