ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ২১:৫৯:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দিল্লিতে অন্তঃসত্ত্বার পেটে লাথি, এতেও জন্ম নিলো ‘মিরাকল শিশু’

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুষ্কৃতিকারীদের উপর্যুপরি লাথি খেয়েও সুস্থ শিশুর জন্ম দিয়েছেন শাবানা পারভীন নামে এক গৃহবধূ। চিকিৎসকরা এই শিশুকে ‘মিরাকল শিশু’ বলছেন। ওই গৃহবধূ দিল্লির করওয়াল নগরের বাসিন্দা। 
ভারতীয় সংবাদমাধ্যম ‘জি নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়, গত সোমবার রাতে তার পরিবারের ওপর হামলা চালানো হয়েছে।
শাবানার শাশুড়ি নাসিমা বলেন, ‘রাতে হঠাৎ দুষ্কৃতিকারীরা আমাদের বাড়িতে হামলা চালায়। তখন আমরা ঘুমিয়েই ছিলাম। অতর্কিত হামলায় পালিয়ে যেতে পারিনি। শাবানার ওই অবস্থায় কীভাবেই বা পালিয়ে যাই! দুষ্কৃতিরা ধর্ম তুলে গালিগালাজ করে।’

তিনি আরও জানান, তার ছেলেকে মারধর করা হয়েছে। তাকে শাবানা বাধা দিতে গেল, তার ওপর হামলা চালানো হয়।  এ সময় পেটে লাথি মারে দুষ্কৃতিকারীরা। এতে প্রচণ্ড প্রসব যন্ত্রণা শুরু হয় শাবানার।  ওই সহিংসতার মধ্যেই তাকে অল-হিন্দ হাসপাতালে নিয়ে যান তার স্বামী।  

ওই হাসপাতালে গত বুধবার পুত্র সন্তান জন্ম দিয়েছেন শাবানা। মা এবং সদ্যোজাত দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানান, শাবানা যে সঙ্কটময় অবস্থায় ছিল সেখান থেকে মা ও সন্তান দুজনেই সুস্থ থাকা অবাক করার মতো বিষয়।  শাবানা ‘মিরাক্যাল শিশু’ জন্ম দিয়েছেন।

এই ঘটনায় খুশি শাবানার পরিবার। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সদ্যোজাতকে নিয়ে কোথায় থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় আছে পরিবারটি। কারণ ওই দিন তাদের ঘর পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা।