দীর্ঘ বিরতির পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
বলিউডের একসময়ের জনপ্রিয় ও সফল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত শেষ হিন্দি সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। সোনালি বসু নির্মিত এই সিনেমায় ফারহান আখতারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। এরপর আর বলিউডের কোনো মুভিতে দেখা যায়নি তাকে। মুম্বাই ছেড়ে পাড়ি জমিয়েছিলেন হলিউডে। এবার শোনা গেল, ফের বলিউডে ফিরছেন এই নায়িকা।
অভিনয় জীবনের শিখরে থাকাকালীন বলিউড থেকে মুখ ফিরিয়ে নেন প্রিয়াঙ্কা। ‘তারকা’ তকমা অর্জন করা সত্ত্বেও বিটাউনের অন্দরের রাজনীতির কারণেই নাকি ভালো চরিত্রে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না তিনি। মূলত সে জন্যই হলিউডে পাড়ি দেন এই দেশি গার্ল।
জানা গেছে, ‘কোয়ান্টিকো’ সিনেমার মাধ্যমে হলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। এখন হলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে ওঠাবসা তার। ‘সিটাডেল’র মতো দামি সিরিজে রুশো ব্রাদার্সের সঙ্গে কাজ করার পর এখন ‘হেডস অব স্টেট’র কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি।
তবে হলিউডে গিয়েও বলিউডকে ভোলেননি প্রিয়াঙ্কা। বরং নিজ দেশের সিনেমায় কাজ করার জন্য নাকি সবসময় মুখিয়ে থাকেন এই অভিনেত্রী। চলতি বছর ‘কৃশ-৪’ সিনেমার নির্মাণ নিয়ে একাধিক বার কানাঘুষা শোনা যায়। আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে নাকি শুটিং শুরু করতে যাচ্ছেন হৃতিক রোশন।
এদিকে খবর রয়েছে, ‘কৃশ-৪’ সিনেমায় নায়িকার চরিত্রের জন্য নাকি প্রিয়াঙ্কাকেই চাচ্ছেন নির্মাতারা। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কৃশ’ সিনেমায় হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা। ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির সব সিনেমাই বক্স অফিসে কমবেশি সফল।
চলতি বছরের প্রথম দিকে ‘কৃশ-৪’ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছিল, প্রযুক্তিগত কারণে আটকে রয়েছে সিনেমাটি।
পরে অবশ্য শোনা যায়, প্রযুক্তিগত কারণে নয়, আর্থিক অনটনের জেরেই নাকি পিছিয়ে যাচ্ছে সিনেমার কাজ। তবে সব সমস্যার সমাধান করে এবার নাকি ‘কৃশ-৪’ শুরু করতে উদ্যোগী নির্মাতারা। সূত্র : আনন্দবাজার
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










