দীর্ঘদিন পেঁয়াজ ভালো রাখতে উপায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ এএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বাঙালি’র রান্না ঘরে পেঁয়াজ থাকবে না তা কি হয়? একদমই না, পেঁয়াজ ছাড়া রান্না অপূর্ণই রয়ে যায়। শুধু রান্নাতেই নয়, কাঁচা পেঁয়াজেরও কদর কম নয়। তাই অনেকেই আছেন যারা পেঁয়াজ সংরক্ষণ করে রাখেন। কিন্তু বেশিদিন রান্নাঘরে পেঁয়াজ পরে থাকলে তার ঝাঁঝ নষ্ট হয়ে যায় সাথে পচন ধরতেও শুরু করে।
তাই জেনে রাখা দরকার বাঙালি’র রান্নার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানকে দীর্ঘদিন ভালো রাখার সহজ উপায়। দেখে নেওয়া যাক পেঁয়াজ ভালো রাখার উপায়-
খোসা-সহ পেঁয়াজ সংরক্ষণের জন্য ঠান্ডা ও শুষ্ক জায়গা বেঁছে নেওয়া উচিৎ। তবে অন্ধকার নয়, আলো-বাতাস চলাচল করে, এমন জায়গায় ছড়িয়ে রাখতে হবে।
বাজার থেকে কিনে আনার পর প্লাস্টিকের প্যাকেট থেকে বার করে খবরের কাগজ বা পাটের বস্তায় রেখে দিলে পেঁয়াজ দীর্ঘদিন ভাল থাকবে। এ ছাড়াও ঝুড়ি, বাঁশের পাত্রে সংরক্ষণ করলে ভালো হয়।
পেঁয়াজ ফ্রিজেও সংরক্ষণ করা যায়। কিন্তু ফ্রিজের অন্যান্য খাবারে গন্ধ হয়ে যাওয়ার ভয়ে অনেকেই ফ্রিজে পেঁয়াজ রাখতে চান না। অনেকের ফ্রিজেই আলাদা জায়গা থাকে পেঁয়াজ রাখার জন্য। সেখানে রাখতে পারেন। ভুলেও অন্য শাক-সব্জির সঙ্গে পেঁয়াজ রাখা ঠিক না।
পেঁয়াজের অনেকগুলো খোল থাকে। যদি মনে করেন পেঁয়াজ পচতে শুরু করেছে, তা হলে সবার আগে পেঁয়াজের খোসা ছাড়িয়ে খারাপ অংশটুকু ফেলে বাকিটা কুচি করে কেটে নিন। এবার ডুবো তেলে লাল করে ভেজে টিস্যু পেপারে তুলে রাখুন। তেল শুকিয়ে গেলে একটি পাত্রে ভরে ঠান্ডা করে নিন। ভেজে রাখা বেরেস্তা ফ্রিজে তুলে রাখুন। রান্নায় বেরেস্তা ব্যববার করলে স্বাদ অনেকখানি বেড়ে যায়।
পেঁয়াজে কালো দাগ দেখা দিলে কিংবা চারা বেরোতে শুরু করলে বুঝবেন পচন ধরেছে।
পেঁয়াজে হাত দিয়ে যদি দেখেন সেটি নরম হয়ে গিয়েছে, তা হলে তা ব্যবহার করবেন না। রান্নার স্বাদ খারাপ হবে আর শরীরের ক্ষতিও করবে।
সুত্র: আনন্দবাজার
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




