দুই কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন কঙ্গনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
সম্প্রতি অবৈধ নির্মাণের অভিযোগ এনে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের পালি হিলসের অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসপ্যাল কর্পোরেশন (বিএমসি)। তবে অভিনেত্রী যে অফিস ভাঙার ক্ষতিপূরণ দাবি করবেন, সেকথা ক’দিন আগেই শোনা গিয়েছিলো। মঙ্গলবার সেই গুজবে সিলমোহর বসালেন খোদ কঙ্গনা। এদিন বিএমসির কাছে ক্ষতিপূরণস্বরূপ ২ কোটি চেয়ে মুম্বাই আদালতে পিটিশন জমা দিয়েছেন ”মনিকর্ণিকা’ খ্যাত এই চিত্রতারকা।
জানা গিয়েছে, মুম্বাই প্রশাসনের বিরুদ্ধে ব্যক্তিগত সম্পত্তি নষ্টের অভিযোগ এনে ২ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মুম্বাই হাইকোর্টের দারস্থ হয়েছেন কঙ্গনা রানাউত। নায়িকার অভিযোগ, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার মুম্বাইয়ের পালি হিলসের অফিসের ৪০ শতাংশ ভেঙে দিয়েছে বিএমসি। অনেক মূল্যবান আসবাবপত্র ও শিল্পকর্ম নষ্ট করে দেওয়া হয়েছে বলে আদালতে জমা দেওয়া পিটিশনে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।
এর আগে মুম্বাই হাইকোর্টে কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী জানান, পালি হিলসের অফিস ভাঙা রুখতে দ্রুতই আবেদন করেছিলেন কঙ্গনা। এবার তিনি সেই আবেদন সংশোধন করতে চান। তাই এবার ২৯ পাতার পিটিশনের বদলে ৯২ পাতার পিটিশন উচ্চ আদালতে জমা দিয়েছেন অভিনেত্রীর আইনজীবী।
তাতে অভিযোগ করা হয়েছে, বিএমসির তরফে গত ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় অফিস ভাঙার নোটিশ ঝোলানো হয়েছিল। তার আগেই পুলিশ ও পৌরসভা কর্মীরা বুলডোজার নিয়ে সেখানে অপেক্ষা করছিলেন। অর্থাৎ পূর্ব পরিকল্পনা অনুযায়ী এমনটা করা হয়েছে বলে অভিযোগ কঙ্গনার। কেননা এদিন ১০টা ১৯ মিনিটে অভিনেত্রী যে টুইটটি করেছিলেন, তাতে স্পষ্ট দেখা যাচ্ছিলো যে বিএমসির কর্মীরা বুলডোজার নিয়ে অফিস ভাঙতে প্রস্তুত ছিলেন।
এই সঙ্কটকালীন মূহুর্তে ভাঙা অফিস মেরামত করতে পারবেন না জানিয়ে কঙ্গনা বলেন, করোনাকালে অন্যসবার মতো আমিও আর্থিক সঙ্কটে রয়েছি। তাই অফিস মেরামত করার মতো অর্থ আমার কাছে নেই। তিনি এও বলেন, ‘ভাঙা অফিস এরকমই থাকবে। মেরামত করব না। চিহ্ন স্বরূপ এই ধ্বংসস্তুপ রেখে দিব।’ আর এবার তো অফিস পুননির্মাণের জন্য বিএমসির কাছে কোটি টাকা আদায় করতে মরিয়া কঙ্গনা রানাউত।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’






